বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে টেস্ট ক্রিকেটে খুব একটা ভালো জায়গায় নেই ভারতীয় দল (Indian Cricket Team)। সীমিত ওভারের ক্রিকেটে ভারত পরপর আইসিসি ট্রফি জিতে চলেছে। কিন্তু সাদা জার্সিতে গত দুই বছরের মধ্যে দেশের মাটিতে দুটি টেস্ট সিরিজ হারতে হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেদের। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে মধ্য মেধার দলগুলির বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করলেও এখনও বড় কোনও দেশের বিরুদ্ধে সিরিজ জিততে ব্যর্থ ভারত।
এমন অবস্থায় নেতৃত্ব নিয়ে এক নতুন অপশন চলে এলো ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে। গত শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের জার্সিতে তিন নম্বর ব্যাটিং পজিশনে ব্যাট করতে নেমে অসাধারণ পারফরম্যান্স করেছেন দেবদত্ত পাডিক্কল। পেয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার। অনেকেই মনে করছেন রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারার পর ফের এক যোগ্য ব্যাটারকে তিন নম্বর পজিশনে পাওয়া গিয়েছে।

তার এই দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ তাকে একটি বড় দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার তাকে ভারতীয় এ দলের নেতৃত্বের দায়িত্ব দিয়েছে বিসিসিআই। চলতি মাসেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা। আর ওই ম্যাচে ভারতের তরফ থেকে অধিনায়ক হিসেবে উপস্থিত থাকবেন দেবদত্ত। চলতি মাসের ২২ তারিখ থেকে আরম্ভ হতে চলা ওই সিরিজ নিয়ে অবশ্য বাড়তি উত্তেজিত নন তিনি। ভারতের এই তরুণ বাঁ-হাতি ব্যাটার বরং বিষয়টিকে উপভোগ করতে চান।
আরও পড়ুন: ভারতের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন পাডিক্কল! BCCI হাতে দিলো নেতৃত্বের দায়িত্ব
নেতৃত্ব প্রসঙ্গে পাডিক্কল সরাসরি জানিয়েছেন যে তার স্বাচ্ছন্দ্যর কথা। তিনি বলেছেন, “আমি এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার মনে হয়, নেতৃত্ব এমন একটা কাজ যা আমি সত্যিই উপভোগ করি। গত বছর কর্ণাটকের হয়ে এই করার পর থেকে আমি বিষয়টি নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা আমার জন্য একটা দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল, তাই আমি সেই অভিজ্ঞতাটা ভারত ‘এ’ দলেও কাজে লাগানোর জন্য উন্মুখ হয়ে আছি।
আরও পড়ুন: ভারতীয় দলে ফেরালেও এই তারকার ক্ষমতা ছেঁটে ফেলছে BCCI! দেখা যাবে এক নতুন অবতারে
পাডিক্কল আরও যোগ করেছেন, “অধিনায়কত্ব হলো মাঠে নেমে দলকে সাহায্য করার একটা বাড়তি দায়িত্ব মাত্র। আমি সবসময় এভাবেই ক্রিকেট খেলেছি। আমি সবসময় নিশ্চিত করতে চেয়েছি যে দল যেন জেতে। একজন অধিনায়ক হিসেবে, এটাই আপনার একমাত্র লক্ষ্য। এই দায়িত্ব আমার ব্যাটিংকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।” তার এই বক্তব্য শুনে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশাবাদী। ভবিষ্যতে যদি অধিনায়ক শুভমান গিলের বদলি খোঁজার প্রয়োজন পড়ে তবে দেবদত্তর মতো একজন রয়েছেন যিনি কাজটি উপভোগ করেন।













