বাংলাহান্ট ডেস্ক : ভোজনরসিক বাঙালির বিকেলে চায়ের সঙ্গে ‘টা’ না হলে ঠিক জমে না। গরম গরম চা কফির সঙ্গে মুচমুচে পেঁয়াজির (Cooking Tips) যুগলবন্দি বরাবরই হিট। কিন্তু বাড়িতে পেঁয়াজি বানালে অনেক সময় তা নরম হয়ে মিইয়ে যায়। পেঁয়াজি অনেকক্ষণ খাস্তা মুচমুচে রাখার উপায় কী?
দোকানের মতো পেঁয়াজি (Cooking Tips) ভাজবেন কীকরে?
চপ তেলেভাজার দোকানের পেঁয়াজি হয় একেবারে খাস্তা। অথচ বাড়িতে বানালেই কিছুক্ষণ পর তা হয়ে যায় নরম। আসলে কৌশল লুকিয়ে রয়েছে পেঁয়াজির ব্যাটার তৈরি থেকে ভাজার পদ্ধতিতেই।

এভাবে কাটুন পেঁয়াজ: পেঁয়াজ কাটার দিকে প্রথমে নজর দিতে হবে। পেঁয়াজ যত সরু সরু করে কাটা হবে পেঁয়াজি ভাজাও তত ভালো হবে। এবার পেঁয়াজের সঙ্গে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি আর কাঁচালঙ্কা কুচি মিশিয়ে রেখে দিন। পেঁয়াজ থেকে বেরোনো জলেই ব্যাটার তৈরি হবে।
আরও পড়ুন : দীর্ঘদিনের সমস্যার সমাধান, আগামী বছর থেকেই এগোচ্ছে ICSE পরীক্ষার সময়
ব্যাটার হবে সঠিক: এবার এই মিশ্রণে মেশান বেসন। সঙ্গে দিতে হবে এক দু চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োই পেঁয়াজিকে (Cooking Tips) মুচমুচে করে তোলে। সামান্য বেকিং সোডাও ব্যবহার করা যায়। তবে দিতে হবে এক চিমটে। ব্যাটারে বেশি জল দেবেন না। পাতলা হয়ে গেলে তেলে ছড়িয়ে যাবে পেঁয়াজি। আবার বেশি শুকনো হলেও হবে না।
আরও পড়ুন : ভূত চতুর্দশীতে তো ১৪ প্রদীপ জ্বালান, দীপাবলিতে কটা প্রদীপ দেওয়ার নিয়ম জানেন?
ভাজার সময় তেল খুব বেশি গরম করা যাবে না। এতে পেঁয়াজির বাইরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আবার তেল ঠাণ্ডা থাকলে অতিরিক্ত তেল শুষে নেবে পেঁয়াজি। মাঝারি আঁচে অল্প করে মিশ্রণ নিয়ে তেলে ছাড়ুন। দুপিঠ সোনালি হওয়া পর্যন্ত ভেজে জালির উপরে রেখে দিন। এতে পেঁয়াজির অতিরিক্ত তেল ধরে যাবে, আবার নরম ও হবে না।












