ভারতীয় রেলের বড় সেফটি প্ল্যান! ৬০৮ কিমি ট্র্যাকে বসছে কবচ, ৭ টি স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং

Published on:

Published on:

Indian Railways big safety plan! Kavach to be installed on 608 km of tracks.
Follow

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেন (Indian Railways) পরিচালনা আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে রেল। ইতিমধ্যেই ভারতীয় রেল বিভিন্ন জোন এবং ডিভিশন জুড়ে বেশ কিছু প্রকল্পের অনুমোদন করেছে। যার মধ্যে রয়েছে কবচ ৪.০ (Kavach 4.0), ইলেকট্রনিক ইন্টারলকিং, ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেমের আধুনিকীকরণ এবং ৪ লেনের রোড ওভারব্রিজ। এই প্রকল্পগুলির লক্ষ্য হল ট্রেন চলাচলকে আরও নিরাপদ করা, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা শক্তিশালী করা এবং রেল নেটওয়ার্কের ক্ষমতা বৃদ্ধি করা। জানিয়ে রাখি যে, কবচ হল ভারতে (India) তৈরি একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা। যা ট্রেনের সংঘর্ষ প্রতিরোধ করতে এবং ট্রেনকে রেড সিগন্যাল সংক্রান্ত বিষয়ে সতর্ক করার জন্য ডিজাইন করা হয়েছে। এই সিস্টেমটি প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক প্রয়োগ করতেও সাহায্য করতে পারে।

ভারতীয় রেলের (Indian Railways) বড় সেফটি প্ল্যান!

প্রায় ৬০৮ রুট কিলোমিটারে কবচ ৪.০ স্থাপন করা হবে: উল্লেখ্য যে, রেল মন্ত্রক উত্তর-পূর্ব রেলের লখনউ ডিভিশনের ৬০৭.৭ রুট কিলোমিটারে কবচ ৪.০ স্থাপনের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে প্রায় ২৫২ কোটি টাকা ব্যয় হবে। রেল মন্ত্রকের মতে, এর ফলে ওই ডিভিশনের অবশিষ্ট চিহ্নিত অংশগুলিতে কবচ ব্যবস্থার আওতা বাড়বে এবং ট্রেন চলাচলের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে।

Indian Railways big safety plan! Kavach to be installed on 608 km of tracks.

৭ টি স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং: এদিকে, ভারতীয় রেল সেন্ট্রাল রেলের সোলাপুর ডিভিশনের ৭ টি স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং (EI) স্থাপনের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ২০৯ কোটি টাকা।
ইলেকট্রনিক ইন্টারলকিং হল একটি কম্পিউটার বেসড সিগন্যাল প্রযুক্তি। যা ভারতীয় রেলের সিগন্যাল ও ট্র্যাক পয়েন্ট নিয়ন্ত্রণ করে ট্রেনকে একে অপরের সঙ্গে সংঘর্ষ থেকে রক্ষা করতে সাহায্য করে। রেলের মতে, আধুনিক সিগন্যালিং ব্যবস্থাটি ডিভিশনের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করবে এবং ভবিষ্যতে কবচ ব্যবস্থা বাস্তবায়নেও সহায়তা করবে।

আরও পড়ুন: উৎসবের মরসুমে মিলবে স্বস্তি! কাঁচামালের মূল্যবৃদ্ধি সত্ত্বেও পণ্যের দাম স্থির রাখতে পারে FMCG সংস্থাগুলি

বৈদ্যুতিক ট্র্যাকশন সিস্টেমও আপগ্রেড করা হবে: জানিয়ে রাখি যে, সাউথ কোস্ট রেলওয়ের সাভল্যপুরম-গুন্টুর সেকশনে বৈদ্যুতিক ট্র্যাকশন সিস্টেম ১x২৫ কেভি থেকে ২x২৫ কেভি-তে বৃদ্ধি করার প্রকল্পটিও অনুমোদন পেয়েছে। প্রায় ৭৩ রুট কিলোমিটারের এই অংশের জন্য প্রকল্প ব্যয় হবে ১৪২ কোটি টাকা। রেলের মতে, এই প্রকল্পের আওতায় মোট ১৪৬ ট্র্যাক কিলোমিটার অন্তর্ভুক্ত হবে। বর্ধিত ট্র্যাকশন সিস্টেমের ক্ষমতা এই অংশে ক্রমবর্ধমান ট্রেন চলাচলকে সহায়তা করবে এবং বৈদ্যুতিক রেল পরিকাঠামোকে শক্তিশালী করবে।

আরও পড়ুন: ঘন্টায় ৩৫০ কিমি গতি! টক্কর দেবে জাপানের E10 সিরিজকে, ভারত তৈরি করবে B35 Bullet Train

গুজরাটে একটি ৪ লেনের রোড ওভারব্রিজ নির্মাণ করা হবে: রেল গুজরাটে একটি বড় রোড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের অনুমোদন দিয়েছে। পশ্চিম রেলের উধনা-উকাই সোনাগড় সেকশনের ৫৩ নম্বর লেভেল ক্রসিংয়ের জায়গায় একটি ৪ লেনের রোড ওভারব্রিজ (ROB) নির্মাণ করা হবে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ১৩৩.২২৯৫ কোটি টাকা এবং এটি রাজ্য সরকারের সঙ্গে ব্যয় ভাগাভাগির ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। রেলের মতে, ROB তৈরির ফলে লেভেল ক্রসিংগুলিতে যান চলাচল সহজ হবে এবং সড়ক ও রেল চলাচলের মধ্যে সমস্যা দূর হবে।