বাংলা হান্ট ডেস্ক: আগামী ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি T20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। এই ম্যাচটি ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যেও যথেষ্ট আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। এদিকে, ওই ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) তরুণ তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) প্লেয়িং ইলেভেনে থাকবেন কিনা সেই বিষয়ে শুরু হয়েছে জল্পনা। সদ্যসমাপ্ত আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের T20 সিরিজে বৈভব সূর্যবংশী একটিও ম্যাচ খেলেননি। যদিও, অনুমান করা হচ্ছে জাপানের বিরুদ্ধে ম্যাচে প্লেয়িং ইলেভেনে তিনি অন্তর্ভুক্ত হতে পারেন। সম্প্রতি টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করেছেন যে, বৈভব সূর্যবংশী এখনও অত্যন্ত তরুণ। এক্ষেত্রে দলের সিনিয়র খেলোয়াড়দের অগ্রাধিকার পাওয়াটাই স্বাভাবিক। তবে, গম্ভীর এটাও আশ্বাস দিয়েছেন যে, বৈভব সূর্যবংশী যখন সুযোগ পাবে, তখন তাকে নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট সুযোগ দেওয়া হবে।
কেমন হবে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) সম্ভাব্য প্লেয়িং ইলেভেন?
বৈভব অভিষেক শর্মার সঙ্গে ইনিংস শুরু করতে পারেন: জানিয়ে রাখি যে, জাপানের বিরুদ্ধে ম্যাচে বৈভব সূর্যবংশী সুযোগ পেলে দলের অন্যতম আক্রমণাত্মক ব্যাটার অভিষেক শর্মার সঙ্গে ইনিংস শুরু করবেন। ২০২৬ এশিয়ান গেমসের আগে এটি ভারতের শেষ অফিসিয়াল T20 ম্যাচ। তাই, টিম ম্যানেজমেন্ট তাদের বেঞ্চের শক্তি পরীক্ষা করতে এবং নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে চাইবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, ৩ নম্বরে ঈশান কিষাণ, ৪ নম্বরে অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং ৫ নম্বরে সহ-অধিনায়ক তিলক ভার্মা ইনিংস সামলাবেন।

মিডল অর্ডার ও বোলিংয়ে কারা পাবেন সুযোগ: উল্লেখ্য যে, অলরাউন্ডার হিসাবে দেখা যাবে শিবম দুবে, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরকে। এদিকে, প্রধান স্পিনারের দায়িত্ব নেবেন লেগ-স্পিনার রবি বিষ্ণোই।
আরও পড়ুন: ৩-০ ব্যবধানে জয়! এশিয়ান গেমসে মহিলা টেবিল টেনিসে ভারতের কাছে শোচনীয় পরাজয় পাকিস্তানের
জানিয়ে রাখি যে, ODI দলে নীতীশ কুমার রেড্ডির অন্তর্ভুক্তি এবং ফাস্ট বোলার হর্ষিত রানার চোটের কারণে যশ ঠাকুরকে দলে নেওয়া হয়েছে। তবে, ফাস্ট বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে দেখা যাবে জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংকে।
জাপানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই,
শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং।














