ডিফেন্স সেক্টরে বড় পদক্ষেপ! আরও শক্তিশালী হচ্ছে T-72 এবং T-90 ট্যাঙ্ক, লাভবান হবে ভারতীয় সেনা

Published on:

Published on:

Big step in the defence sector! T-72 and T-90 tanks are getting stronger.
Follow

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে সামরিক দিক থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত। ঠিক এই আবহেই
ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক বহরকে শক্তিশালী করতে প্রতিরক্ষা মন্ত্রক (Defence Sector) ৫৮৬ কোটি টাকার একটি বড় চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির আওতায় টি-৭২ এবং টি-৯০ ট্যাঙ্কের জন্য অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট তথা APU সরবরাহ করা হবে। জানিয়ে রাখি যে, এই APU-গুলি সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। অনুমান করা হচ্ছে, এটি শুধু সেনাবাহিনীর (Indian Army) ট্যাঙ্কের অপারেশনাল প্রস্তুতিই উন্নত করবে না, বরং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অন্যান্য দেশের ওপর নির্ভরতা কমাতেও সাহায্য করবে। মূলত, প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) অ্যাকুরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলস প্রাইভেট লিমিটেডের সঙ্গে APU সরবরাহের জন্য ৫৮৬ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংও উপস্থিত ছিলেন।

ডিফেন্স সেক্টরে (Defence Sector) বড় পদক্ষেপ!

জানিয়ে রাখি যে, এই চুক্তির অধীনে অধিগ্রহণ করা APU-গুলি ভারতীয় সেনাবাহিনীর টি-৭২ এবং টি-৯০ ট্যাঙ্কে ব্যবহার করা হবে। মূলত, APU-গুলি ট্যাঙ্কগুলির জন্য একটি ব্যাকআপ পাওয়ার সোর্স হিসাবে কাজ করে। এটি ট্যাঙ্কের অনেকগুলি অত্যাবশ্যকীয় ব্যবস্থায় শক্তি প্রদানে ব্যবহৃত হয়। APU ট্যাঙ্কের ফায়ার-কন্ট্রোল ও ফায়ারিং সিস্টেম, গান স্ট্যাবিলাইজেশন সিস্টেম এবং অন্যান্য অক্সিলিয়ারি অনবোর্ড ফাংশনগুলিতে শক্তি সরবরাহ করে। অর্থাৎ, সোজা কথায় এটি ট্যাঙ্কের অপারেশনাল সক্ষমতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও, যখন ট্যাঙ্কের মূল ইঞ্জিনকে একটানা চালু রাখার প্রয়োজন হয় না তখন APU আলাদাভাবে বিদ্যুৎ সরবরাহ করে।

Big step in the defence sector! T-72 and T-90 tanks are getting stronger.

কী জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক: ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের মতে, এই দেশীয়ভাবে তৈরি APU-গুলির অন্তর্ভুক্তির ফলে সেনাবাহিনীর মেকানাইজড ফরমেশনের অপারেশনাল রেডিনেস, সাস্টেনেবিলিটি এবং রিলায়বিলিটি উন্নত হবে বলে অনুমান করা হচ্ছে। এর মানে হল, ট্যাঙ্কগুলি অত্যাবশ্যকীয় সিস্টেমগুলি চালানোর জন্য আরও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ পাবে এবং সেগুলির অপারেশনাল প্রস্তুতি বজায় রাখতে সাহায্য করবে। মূলত, এই প্রকল্পটি মেক-২ (Make-II) বিভাগের অন্তর্ভুক্ত। যেখানে বেসরকারি সংস্থাগুলি প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে রিচার্জ এবং ডেভেলপমেন্ট করে এবং সেগুলিকে প্রোডাকশনের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করে। প্রতিরক্ষা মন্ত্রকের মতে, এই চুক্তিটি এই প্রক্রিয়ার একটি উদাহরণ।

আরও পড়ুন: ভারতে এই প্রথম আমেরিকার পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেটের গর্জন! ‘তরঙ্গ শক্তি’-তে বড় চমক

দেশীয় প্রতিরক্ষা শিল্পে গতি সঞ্চার: জানিয়ে রাখি যে, ৫৮৬ কোটি টাকার এই চুক্তিটি ক্রিটিক্যাল ডিফেন্স সিস্টেম ও কম্পোনেন্টের দেশীয় উৎপাদন বৃদ্ধির জন্য ভারতের প্রচেষ্টার একটি অংশ। এই পদক্ষেপ ডিফেন্স সাপ্লাই চেনে ভারতীয় সংস্থাগুলির অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে এটি আমদানির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে।

আরও পড়ুন: বিনা টিকিটের যাত্রী হলেই কড়া অ্যাকশন রেলের! মাত্র ৫ মাসে এই জোন থেকে আদায় ১৪০.৮ কোটির জরিমানা

আত্মনির্ভর ভারতের ওপর মনোযোগ: প্রতিরক্ষা মন্ত্রকের মতে, এই প্রকল্পটি আত্মনির্ভরশীলতা উদ্যোগ এবং ‘বিকশিত ভারত ২০৪৭ ভিশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। অনুমান করা হচ্ছে, এটি দেশে একটি শক্তিশালী ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস তৈরিতে এবং ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলিকে গ্লোবাল লেভেলে প্রতিযোগিতামূলক করে তুলতে সাহায্য করবে।