বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
প্রথমবারের মতো, পঞ্চম প্রজন্মের মার্কিন এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমানকে ভারতীয় আকাশে তার শক্তি প্রদর্শন করতে দেখা যাবে। মূলত, মার্কিন বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর ‘এক্সারসাইজ তরঙ্গ শক্তি’ (Exercise Tarang Shakti)-তে এফ-৩৫ বিমানটিকে অন্তর্ভুক্ত করতে পারে বলে জানা গিয়েছে। বিমানবাহিনীর (Indian Air Force) এই মহড়া আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত রাজস্থানের (Rajasthan) যোধপুরে সম্পন্ন হতে চলেছে। যেখানে ৯ টি দেশের বিমানবাহিনী অংশগ্রহণ করবে।
‘এক্সারসাইজ তরঙ্গ শক্তি’ (Exercise Tarang Shakti)-তে বড় চমক:
জানিয়ে রাখি যে, সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে। এমনটা হলে, এই প্রথম মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভারতে মহড়ায় অংশ নেবে। তবে, এই স্টিলথ ফাইটার জেটটি বেঙ্গালুরুতে সম্পন্ন হওয়া ২০২৫ এবং ২০২৩ সালের অ্যারো ইন্ডিয়া শো-তে দেখা গিয়েছিল।
যোধপুরে সম্পন্ন হবে তরঙ্গ শক্তি ২০২৬: উল্লেখ্য যে, তরঙ্গ শক্তি মহড়া উপলক্ষে ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘তরঙ্গ শক্তি ২০২৬ মহড়াটি ভারতের প্রধান মাল্টিন্যাশনাল এয়ার এক্সারসাইজ হিসাবে প্রত্যাবর্তনকে চিহ্নিত করে। যা উচ্চ-স্তরের যৌথ কৌশলগত অনুশীলনের জন্য গ্লোবাল এয়ার ফোর্সগুলিকে একত্র করছে। আমাদের সঙ্গে থাকুন, কারণ সেরা পাইলটরা শীঘ্রই আকাশে উড়তে চলেছেন।’
আরও পড়ুন: বিনা টিকিটের যাত্রী হলেই কড়া অ্যাকশন রেলের! মাত্র ৫ মাসে এই জোন থেকে আদায় ১৪০.৮ কোটির জরিমানা
তরঙ্গ শক্তিতে ভারতীয় বিমান বাহিনীর বিমান: এই মহড়ায় অংশ নভারতীয় বিমান বাহিনীর যে বিমানগুলি অংশ নেবে সেগুলির মধ্যে রয়েছে সুখোই-৩০, মিরাজ-২০০০ এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান।
আরও পড়ুন: ভারতের ৪০ শতাংশ বিদ্যুৎ কেন্দ্রে প্রায় শেষ কয়লার মজুত! উৎসবের মরসুমে হবে বিদ্যুতের সঙ্কট?
এগুলি ছাড়াও, ভারতীয় বায়ুসোনার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, হেলিকপ্টার, স্পেশাল অপারেশন প্ল্যান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান-সহ এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (AWACS) বিমানও প্রদর্শন করা হবে।














