বাংলা হান্ট ডেস্ক: এমনিতেই উৎসবের মরসুমে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পায়। এদিকে, দীপাবলি আসতে আর মাত্র এক মাসের কিছু বেশি বাকি। ঠিক এমন সময়েই একটি বড় রিপোর্ট সামনে এসেছে। যেটি থেকে জানা গিয়েছে যে, ভারত বিদ্যুৎ সঙ্কটের (Power Station) সম্মুখীন। এই আবহে এমন রিপোর্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতের (India) প্রায় ৪০ শতাংশ কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি প্রায় নেই বললেই চলে। জানিয়ে রাখি যে, সোমবার সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথোরিটির (Central Electricity Authority) দেওয়া তথ্য থেকে এই বিষয়টি জানা গেছে। তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অত্যন্ত কম কয়লা মজুত থাকা বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বেড়ে ৭৪-এ দাঁড়িয়েছে। ওই বিদ্যুৎ কেন্দ্রগুলিতে তাদের কয়লা মজুতের ৩৫ শতাংশেরও কম রয়েছে। যা দিয়ে মাত্র ৩ দিনেরও কম সময়ের জন্য বিদ্যুৎ উৎপাদন করা যাবে। গত সপ্তাহে এই সংখ্যাটি ছিল প্রায় ৬০। যা মাত্র এক সপ্তাহে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
ভারতের ৪০ শতাংশ বিদ্যুৎ কেন্দ্রে (Power Station)প্রায় শেষ কয়লার মজুত!
কয়লার ঘাটতি কেন হচ্ছে: রিপোর্ট অনুযায়ী, এর মূল কারণ হল এল নিনোর প্রভাব এবং আবহাওয়ার পরিবর্তনশীল ধরন। এই চরম চাহিদার সময়ে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। এল নিনো এবং তাপপ্রবাহের কারণে আবহাওয়া অসহনীয় গরম হয়ে উঠছে। এর ফলে বিদ্যুৎ ব্যবহারও বাড়ছে এবং প্ল্যান্টে কয়লারও ঘাটতি দেখা দিয়েছে। উল্লেখ্য যে, সরকারি তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ভারতের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ২৩০ গিগাওয়াট থেকে ২৫০ গিগাওয়াটের মধ্যে ছিল। অপরদিকে, মে মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২৭০.৭০ গিগাওয়াটে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছে।

এই প্রসঙ্গে ক্রিসিলের অ্যানালিস্টরা জানিয়েছেন যে, বিদ্যুৎ কেন্দ্রের মজুতের ঘাটতি কোনও মৌলিক সরবরাহ-সংক্রান্ত সমস্যার ইঙ্গিত দেয় না। বরং এটি সরবরাহ-সংক্রান্ত একটি অস্থায়ী সমস্যা বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: জাপানের বিরুদ্ধে T20-তে সুযোগ পাবেন বৈভব সূর্যবংশী? কেমন হবে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেয়িং ইলেভেন?
সরকার সরবরাহ বাড়িয়েছিল: জানিয়ে রাখি যে, চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে ভারতের কয়লা ও রেল মন্ত্রক জানিয়েছিল যে, অনিশ্চিত বর্ষার কারণে শিপমেন্ট উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হওয়ায় তারা বিদ্যুৎ কেন্দ্রগুলিতে সরবরাহ বাড়াচ্ছে। ক্রিসিলের মতে, গত এপ্রিল থেকে অগাস্টের মধ্যে রিনিউয়েবল পাওয়ার প্রোডাকশন প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু, ক্লিন এনার্জির সাপ্লাই ওঠানামার কারণে সার্বক্ষণিক বিদ্যুতের চাহিদা মেটাতে কয়লায় চলা বিদ্যুৎ কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
আরও পড়ুন: ৩-০ ব্যবধানে জয়! এশিয়ান গেমসে মহিলা টেবিল টেনিসে ভারতের কাছে শোচনীয় পরাজয় পাকিস্তানের
এদিকে, গত সপ্তাহে রয়টার্সের এক রিপোর্টে জানা গেছে যে, ভারতে বিদ্যুৎ উৎপাদনকারীদের কয়লা আমদানিও অগাস্ট মাসে বেড়েছে এবং তা গত ১৫ মাসের সর্বোচ্চ স্তরকে ছাড়িয়ে গেছে। এর নেপথ্যে কারণ ছিল তাপপ্রবাহ ও গরম। যার ফলে জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এবং বিদ্যুৎ কোম্পানিগুলিকে চড়া দামে কয়লা কিনতে হয়।














