দুর্গাপুজোর ভুয়ো পাস বেচে কোটি কোটি টাকার কারবার? প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বাড়িতে ED

Published on:

Published on:

Enforcement Directorate Searches Indranil Sen Over Fake Durga Puja Pass Case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রি করে টাকা তছরুপের অভিযোগকে কেন্দ্র করে কলকাতায় বড়সড় তল্লাশি চালাচ্ছে ইডি (Enforcement Directorate)। মঙ্গলবার সকালে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে পৌঁছে যান ED-র আধিকারিকরা। একই সঙ্গে কলকাতার আরও বেশ কয়েকটি জায়গাতেও চলছে তল্লাশি।

ইন্দ্রনীলের বাড়িতে কেন ইডি (Enforcement Directorate)?

দুর্গাপুজোর পাস বিক্রিতে দুর্নীতির অভিযোগ উঠেছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। অভিযোগ, কলকাতার দুর্গাপুজোর নামে ভুয়ো পাস বিক্রি করা হয়েছিল। সেই পাস বিক্রির সময় ইউনেসকোর নামও ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় বউবাজার থানায় ইন্দ্রনীল সেন এবং ‘মাস আর্ট’ নামে একটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের তদন্তেই এবার ইডি (Enforcement Directorate)-র তল্লাশি বলে জানা যাচ্ছে।

একসঙ্গে ১৫ জায়গায় তল্লাশি

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার মোট ১৫টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে। কসবা ছাড়াও হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্ক-সহ আরও কয়েকটি জায়গায় ইডি (Enforcement Directorate) আধিকারিকরা গিয়েছেন। ইন্দ্রনীল সেনের নিজের বাড়ির পাশাপাশি তাঁর এক আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চলছে। এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর বাড়িতেও ED-র অভিযান চলছে বলে খবর।

ইউনেসকোর নাম কীভাবে এল?

অভিযোগপত্র অনুযায়ী, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেসকোর স্বীকৃতি পায়। এর প্রায় ছয় মাস পরে একটি সংগঠন তৈরি হয়। ওই সংগঠন নিজেদের কলকাতার দুর্গাপুজোর প্রচারের ‘অফিসিয়াল পার্টনার’ বলে দাবি করেছিল। অভিযোগ, ওই দাবি সত্যি ছিল না। এমনকী অনুমতি ছাড়াই ইউনেসকোর নাম এবং লোগো ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।

Enforcement Directorate raids multiple districts simultaneously

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের OBC সংরক্ষণ নিয়ে ফের শুনানি, দিন ঘোষণা সুপ্রিম কোর্টের

এই ভুয়ো পাস বিক্রি করে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন বিশেষজ্ঞরা। এই অভিযোগের সূত্র ধরেই এবার ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি (Enforcement Directorate)।