পশ্চিমবঙ্গের OBC সংরক্ষণ নিয়ে ফের শুনানি, দিন ঘোষণা সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

West Bengal OBC Reservation Supreme Court Hearing on October 1
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ নিয়ে ফের গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। এই সংরক্ষণ সংক্রান্ত তিনটি মামলা আগামী ১ অক্টোবর শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। ইতিমধ্যেই রাজ্যে নিয়োগের কাজ চলছে। তাই দ্রুত এই মামলাগুলির শুনানি চেয়েছিলেন আবেদনকারীদের আইনজীবীরা।

Supreme Court : ১ অক্টোবর হবে শুনানি

সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাগুলির কথা তোলা হয়। আবেদনকারীদের আইনজীবীরা জানান, পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তাই এই মামলাগুলির দ্রুত শুনানি হওয়া দরকার। এরপর সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দেয়, আগামী ১ অক্টোবর মামলাগুলির শুনানি হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই এই শুনানি হবে।

গত মাসেই সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছিল, পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন নির্দেশিকা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাগুলি একসঙ্গে শোনা হবে। সেই মতো সোমবার তিনটি মামলার শুনানির দিনও জানিয়ে দিল শীর্ষ আদালত।

রাজ্য কেন মামলা প্রত্যাহার করেছিল?

পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিল। পরে রাজ্যের তরফে সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। মামলা খারিজ করার সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, মামলা প্রত্যাহারের কারণে কোনও ব্যক্তির নিজের অধিকার ক্ষতিগ্রস্ত হলে তিনি চাইলে সরাসরি সুপ্রিম কোর্টে আসতে পারবেন।

রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে মামলা প্রত্যাহারের পর রাজ্য ওবিসি সংরক্ষণকে আগের হারে ফিরিয়ে নিয়ে গিয়েছে।

NCBC Flags 35 Bengal OBC Groups for Removal

আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে যাচাই! টাকা পেতে এবার এই নথিগুলি দিতে হবে

এরপর দু’পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, ওবিসি সংরক্ষণ নিয়ে দায়ের হওয়া মামলাগুলি একসঙ্গেই শুনবে তারা। সেই মামলাগুলির মধ্যে তিনটির শুনানি আগামী ১ অক্টোবর।