জলযন্ত্রণা থেকে ঘাটালবাসীর মুক্তি! ডেডলাইন বেঁধে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announced Ghatal Master Plan majority work to be completed within June
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর বর্ষা এলেই ঘাটালে বানভাসি পরিস্থিতি তৈরি হয়। জলযন্ত্রণার জেরে কার্যত ঘরবন্দি হয়ে পড়েন স্থানীয়রা। তবে এবার সেই কষ্ট থেকে মুক্তি মিলতে চলেছে। রাজ্যে পালাবদল হতেই গতি পাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) কাজ। বুধবার বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, আগামী বছরের জুনের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের বেশিরভাগ কাজ শেষ হয়ে যাবে।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

প্রত্যেক বছর বর্ষা ও প্রত্যেক ভোটের সময় আলোচনার কেন্দ্রে উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যান। তৃণমূল আমলে এই প্রকল্পের কাজ সেভাবে এগোয়নি। তবে বিজেপি ক্ষমতায় আসতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ গতি পেতে চলেছে।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের DA চর্চার মাঝেই এরিয়ার নিয়ে বড় আপডেট

এদিন বীরসিংহ গ্রামে একটি সভা করেন মুখ্যমন্ত্রী। তার আগে হেলিকপ্টার থেকে প্লাবিত ঘাটাল পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে সভা থেকে বলেন, রাজ্য সরকারের তরফে মোট ১২০০ কোটি টাকা মঞ্জুর করা হল।

শুভেন্দুর কথায়, “এবারের বর্ষাতেও ঘাটালে বানভাসি পরিস্থিতি। ঘাটাল মাস্টার প্ল্যান আগে ভাষণে ছিল। এবার কেন্দ্র ও রাজ্যের তরফে ৫০ শতাংশ করে টাকা দেওয়া হবে। বিপর্যয় মোকাবিলা বাহিনীও কিছু টাকা দেবে। রাজ্য সরকারের তরফে মোট ১২০০ কোটি টাকা মঞ্জুর করলাম।“

এদিন মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ঘাটাল ও দাসপুরের বিধায়কদের কাজের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।

শুভেন্দু বলেন, “ঘাটাল ও দাসপুরের বিধায়করা কাজের দিকে নজর দিন যাতে প্রত্যেক বছরের জলযন্ত্রণা থেকে গ্রামবাসীরা মুক্তি পেতে পারেন। পুজোর পর পুরোদমে কাজ শুরু হবে। জুন মাসের মধ্যে কাজ এগিয়ে নিয়ে যাওয়া দরকার।“

suvendu adhikari(17)

এছাড়া এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, গঙ্গাপাড়ের কাছে কাঁচা বাড়ির তালিকা তৈরি করতে হবে। প্রত্যেকটি কাঁচা বাড়ির মালিকদের ১ লক্ষ ৮০ হাজার টাকা করে দেবে রাজ্য। দ্রুত এই টাকা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

ঘাটালবাসীকে জলকষ্ট থেকে মুক্তি দিতে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। তবে বিগত কয়েক বছরে এই প্রকল্পের কাজ বিশেষ এগোয়নি। তবে পালাবদলের পর এই নিয়ে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যের তরফে টাকা মঞ্জুরের ঘোষণার পাশাপাশি পুজোর পর পুরোদমে কাজ শুরু হয়ে যাবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।