বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে ইতিহাস গড়লেন শুভমান গিল (Shubman Gill)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে রোহিত শর্মার পর বিশ্ব ক্রিকেটে কেবলমাত্র দ্বিতীয় তারকা হিসেবে ওডিআই ফরম্যাটে একের বেশি দ্বিশতরান করার রেকর্ড গড়লেন তিনি। সেইসঙ্গে নিজের প্রিয় বন্ধু ঈশান কিষাণের রেকর্ড ভেঙে হয়ে উঠলেন ওডিআই ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশতরানের মালিক।
এর আগে ওডিআই ফরম্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার রেকর্ডটি ছিল তারই সতীর্থ ও প্রিয় বন্ধু ঈশান কিষাণের। বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ সালে সিরিজের তৃতীয় ম্যাচে ১২৬ বলে দ্বিশতরান করেছিলেন ভারতের তারকা কিপার-ব্যাটার। কিন্তু এদিন শুভমান গিল নিজের ডাবল সেঞ্চুরি করতে সময় নিলেন মাত্র ১১৭ বলে।

এদিন ২০০ সম্পূৰ্ণ করার পথে ২৪ টি চার ও ৭ টি ছক্কা মারেন ভারতীয় অধিনায়ক। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিলো স্কুল স্তরের বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করছিলেন তিনি। ক্যারিবিয়ান বোলাররা তাকে আটকানোর কোনও পথ খুঁজে পাননি। ম্যাচের ৩০ তম ওভার থেকেই বোঝা যাচ্ছিল যে ৪০৬ রানের টার্গেট সেট করেও এই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: শুভমান গিলের বদলে ভারতের ODI অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার! বড় সিদ্ধান্ত BCCI-এর
আরও একটি বিশেষ কারণে শুভমান গিলের এই দ্বিশতরানটি গুরুত্বপূর্ণ। আজ অবধি যে ভারতীয় ক্রিকেটাররা শতরান করেছিলেন তারা প্রত্যেকেই প্রথমে ব্যাটিং করতে নেমে ওই বিশেষ মাইলফলক ছুঁয়েছিলেন। শুভমান গিল প্রথম ভারতীয় ব্যাটার যিনি রান তাড়া করতে নেমে ২০০-রানের গণ্ডি পেরোলেন। তার আগে এমন কীর্তি বিশ্বক্রিকেটে ছিল কেবলমাত্র অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের।
আরও পড়ুন: দাপুটে ব্যাটিংয়ে নতুন ইতিহাস! ODI ক্রিকেটের মঞ্চে প্রথম তারকা হিসেবে অভিনব রেকর্ড রোহিত শর্মার
এদিন শুভমান গিল ছাড়াও শতরান পেয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৭১ বলে নিজের শতরান সম্পূৰ্ণ করেন হিটম্যান। তার পাশাপাশি এটি ছিল তার ৩৫ তম ওডিআই শতরান। দুই তারকার মধ্যে ২৫৫ রানের ওপেনিং পার্টনারশিপ হয়। মূলত তাদের পার্টনারশিপে ভর করেই এই পাহাড়প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে রান তাড়া করে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়টি পায় ভারতীয় দল।













