দাপুটে ব্যাটিংয়ে নতুন ইতিহাস! ODI ক্রিকেটের মঞ্চে প্রথম তারকা হিসেবে অভিনব রেকর্ড রোহিত শর্মার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলের (Indian Cricket Team) সামনে জয়ের জন্য ৪০৫ রানের লক্ষ্য রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর এই রান তাড়া করতে নেমেই দুর্দান্ত রেকর্ড গড়লেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি ক্যারিবিয়ান বোলারদের চাপে ফেলে দেন।

এদিন ভারতের বর্তমান অধিনায়ক শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে ওপেন করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন রোহিত। প্রায় ১৫০-র স্ট্রাইক রেট বজায় রেখে আগ্রাসী ব্যাটিং করে রোহিত নিজের মনোভাব স্পষ্ট করে দেন। টার্গেট যাই হোক না কেন, ভারত যে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে তা শুরু থেকেই ছিল স্পষ্ট।

গত ম্যাচে শুভমান গিল ও বিরাট কোহলি, দুজনেই দুর্দান্ত শতরান করে নজর কেড়েছিলেন। রোহিত শর্মা ভালো শুরু করেও ইনিংসকে দীর্ঘায়িত করতে ব্যর্থ হন। আউট হন ৩৫ বলে ৩২ রানের একটি স্বল্পদৈর্ঘ্যের ইনিংস খেলে। কিন্তু এদিন যেন সেই আফসোস মিটিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন রোহিত।

আরও পড়ুন: প্রতিযোগিতা চলছে কোহলি এবং শুভমান গিলের মধ্যে! বছর শেষে এগিয়ে থাকবেন কে?

নিজের তৃতীয় ছক্কাটি গ্যালারিতে ফেলতেই নিজের নামের সাথে অভিনব রেকর্ড জুড়ে ফেলেন হিটম্যান। বিশ্ব ক্রিকেটে প্রথম তারকা হিসেবে ওডিআই ফরম্যাটে কোনও এক নির্দিষ্ট দেশের মাটিতে (এক্ষেত্রে ভারত) ২০০ টি ছক্কা মারার রেকর্ড গড়লেন তিনি। এই তালিকায় তার ধারে কাছেও নেই কোনও তারকা।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে গম্ভীরের রক্তচাপ বাড়ালো ভারতের বোলিং! দ্রুত সমাধান না খুঁজলে হবে বড় সমস্যা

এদিন ভারতের দুই ওপেনারই দুরন্ত শতরান করেন। শুভমান গিল আজ ছিলেন বেশি আগ্রাসী। রোহিত শতরান সম্পূৰ্ণ করেন ৭২ বলে। এটি ছিল ওডিআই ক্রিকেটে তার ৩৫ তম শতরান। শতরান সম্পূৰ্ণ করার জন্য তিনি ১০ টি চার ও ৬ টি ছক্কার সাহায্য নিয়েছিলেন। শেষপর্যন্ত ১০১ রানের ব্যক্তিগত স্কোরে তিনি ড্রেসিংরুমে ফেরেন।