প্রতিযোগিতা চলছে কোহলি এবং শুভমান গিলের মধ্যে! বছর শেষে এগিয়ে থাকবেন কে?

Published on:

Published on:

What did Virat Kohli say in praise of Shubman Gill's captaincy?
Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শুভমান গিল (Shubman Gill) ও বিরাট কোহলির (Virat Kohli) অসাধারণ শতরানে ভর করে ভারতীয় দল (Indian Cricket Team) সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সহজ জয় পেয়েছে। দুই তারকাই ওইদিন ব্যাট হাতে অসাধারণ শতরান করেন। রোহিত শর্মা সেদিন দ্রুত ড্রেসিংরুমে ফিরলেও তাদের অসাধারণ যুগলবন্দি ম্যাচটিকে একপেশে করে তুলেছিল।

ওইদিন তাদের মধ্যে ১৫১ রানের একটি অসাধারণ পার্টনারশিপ হয়। অবশ্য এমনটা ভাবা একেবারেই ভুল হবে যে দুই তারকা এই প্রথমবার নিজেদের মধ্যে কোনও বড় পার্টনারশিপ গড়লেন। এই নিয়ে ওডিআই ক্রিকেটে মোট পাঁচবার ভারতীয় দলের দুই সুপারস্টারের মধ্যে শতরানের পার্টনারশিপ হলো। এর থেকেই বোঝা যায় ব্যাটিংয়ের সময় তাদের মধ্যে বোঝাপড়া কতটা নিখুঁত।

তার সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে চলছে এক অদৃশ্য প্রতিযোগিতা। চলতি বছরে ৯টি ওডিআই ম্যাচ খেলে ৬৭১ রান করে ২০২৬ ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ রান করার নিরীখে প্রথম স্থানে রয়েছেন শুভমান গিল। বিরাট কোহলি এই সিরিজ শুরুর আগে এই তালিকায় দশম স্থানে ছিলেন। চোটের কারণে আফগানদের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে পারেননি তিনি। কিন্তু এখন চলতি বছরে নিজের ঝুলিতে ৫২৩ রান নিয়ে তিনি এই তালিকার শীর্ষে ওঠার লড়াইয়ে পুরোপুরি ফিরে এসেছেন।

আরও পড়ুন: শতরান করেও ম্যাচের সেরা হতে পারলেন না কোহলি বা শুভমান গিল! সামনে এলো বড় কারণ

তার পাশাপাশি দুজনেই কতটা ধারাবাহিকতা বজায় রেখেছেন সাম্প্রতিক অতীতে তা কেবলমাত্র একটি পরিসংখ্যান দিয়েই স্পষ্ট হয়ে যায়। চলতি দশকে সর্বোচ্চ ওডিআই রানসংগ্রাহকদের তালিকায় দুজনেই শীর্ষস্থান দখল করে রেখেছেন।

আরও পড়ুন: সমালোচকদের ভুল প্রমাণ করে দিলেন কোহলি! বিশ্ব ক্রিকেটের প্রথম তারকা হিসেবে গড়লেন এই বিশেষ রেকর্ড

চলতি দলকে সবচেয়ে বেশি ওডিআই রান করা দুই তারকা:

১. শুভমান গিল (৩,৪৭৩ রান)
২. বিরাট কোহলি (৩,৪৭১ রান)

বিশ্বকাপের আগে এই তালিকায় কোন মহাতারকা লিড নেন তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা।