বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টরের ব্যাঙ্ক হিসাবে বিবেচিত হয় HDFC ব্যাঙ্ক (HDFC Bank)। এবার এই ব্যাঙ্কের নেতৃত্ব পরিবর্তন নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) তথা অনুপ বাগচীকে (Anup Bagchi) ব্যাঙ্কটির নতুন ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার তথা CEO হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে। HDFC ব্যাঙ্ক ১ অক্টোবর স্টক এক্সচেঞ্জে দাখিল করা এক নথিতে আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। মূলত, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯-এর ৩৫ বি ধারার অধীনে তাঁর নামে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
HDFC ব্যাঙ্কের (HDFC Bank) নতুন MD ও CEO হলেন অনুপ বাগচী:
আগামী ২৭ অক্টোবর থেকে দায়িত্ব গ্রহণ করবেন: জানিয়ে রাখি যে, অনুপ বাগচী ২০২৬ সালের ২৭ অক্টোবর থেকে ব্যাঙ্কটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবেন। তিনি বর্তমানে ICICI প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের MD এবং CEO হিসাবে কর্মরত আছেন। এদিকে, HDFC ব্যাঙ্কের বর্তমান MD এবং CEO শশীধর জগদীশনের মেয়াদ আগামী ২৬ অক্টোবর শেষ হচ্ছে। জগদীশন তাঁর পরবর্তী মেয়াদের জন্য পুনর্নিয়োগের আবেদন করেননি। ফলস্বরূপ, ব্যাঙ্কটি একজন নতুন এবং অভিজ্ঞ নেতৃত্বের সন্ধান করছিল। শেয়ার হোল্ডারদের অনুমোদন সাপেক্ষে, অনুপ বাগচীকে আগামী ২ অক্টোবর থেকে HDFC ব্যাঙ্কের অ্যাডিশনাল ডাইরেক্টর হিসাবেও নিযুক্ত করা হয়েছে।

শীর্ষ পদের দৌড়ে ছিলেন একাধিক অভিজ্ঞ ব্যক্তিরা: উল্লেখ্য যে, HDFC ব্যাঙ্কের শীর্ষ পদটি নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছিল। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, HDFC ব্যাঙ্ক শীর্ষ পদের জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে দু’টি নামের প্রস্তাব জমা দিয়েছিল। প্রথমজন ছিলেন অনুপ বাগচী। আর দ্বিতীয়জন ছিলেন HDFC ব্যাঙ্কের বর্তমান ডেপুটি এমডি কায়জাদ ভারুচা। দু’জনেই ব্যাঙ্কিং সেক্টরে বিশিষ্ট ব্যক্তিত্ব। তবে, ব্যাপক অভিজ্ঞতার কারণে অনুপ বাগচীর নামই চূড়ান্ত করা হয়। এখন তাঁকে HDFC ব্যাঙ্কের বিশাল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন: মোবাইল রিচার্জ করলে ১ লক্ষের বিমা! সাইবার জালিয়াতি হলে মিলবে টাকাও, বড় পদক্ষেপ BSNL-এর
ব্যাঙ্কিং সেক্টরে অন্যান্য বড় পরিবর্তন: দেশের বেসরকারি ব্যাঙ্কিং সেক্টরে জন্য ১ অক্টোবর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। মূলত, HDFC ব্যাঙ্ক ছাড়াও, আরেক বৃহৎ ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শীর্ষ পর্যায়েও একটি বড় পরিবর্তন দেখা গেছে। এইদিনে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অনুপ কুমার সাহাকে তাদের নতুন MD এবং CEO হিসাবে নিযুক্ত করেছে। এইভাবে দেশের ২ টি বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক একদিনেই তাদের নতুন প্রধান পেল।
আরও পড়ুন: রিলায়েন্সের ক্ষেত্রে বড় ভবিষ্যদ্বাণী! মুকেশ আম্বানির এই নতুন ব্যবসাই আনবে বিপুল মুনাফা
ঘোষণার আগেই HDFC ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়ে যায়: জানিয়ে রাখি যে, বাজার সম্ভবত এই গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আঁচ করতে পেরেছিল। অনুপ বাগচীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার ঠিক আগে HDFC ব্যাঙ্কের শেয়ারে ইতিবাচক গতি দেখা যায়। NSE-তে ব্যাঙ্কটির শেয়ারের দাম ১.৭৬ শতাংশ বেড়ে ৭২১.২০ টাকায় বন্ধ হয়। বিনিয়োগকারীরা এই নেতৃত্ব পরিবর্তনে ইতিবাচক সাড়া দিয়েছেন। নতুন ম্যানেজমেন্টের অধীনে, শেয়ার বাজার এখন ব্যাঙ্কটির ভবিষ্যৎ কৌশলের ওপর কড়া নজর রাখবে।













