পুজোর আগে দিতে হবে বোনাস! সরকারি হাসপাতালের এই কর্মীদের নিয়ে বড় নির্দেশ রাজ্যের

Published on:

Published on:

West Bengal Government announced Puja bonus for Government hospital contractual staff
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র সপ্তাহ দুয়েকের অপেক্ষা। তারপরেই দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি। এর মাঝেই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সাফাই, নিরাপত্তা ও অন্যান্য পরিচর্যা সহ নানা কাজে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বোনাস (Bonus) নিয়ে বড় নির্দেশ দিল রাজ্য সরকার (West Bengal Government)। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

বোনাস নিয়ে বড় নির্দেশ রাজ্যের | (West Bengal Government)

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলিতে কর্মরত এই চুক্তিভিত্তিক কর্মীদের যেসব এজেন্সি নিয়োগ করে, সেই এজেন্সিগুলিকেই বোনাস দিতে হবে। পরবর্তীতে প্রয়োজনীয় নথিপত্র জমা করলে হাসপাতালের তরফে এজেন্সিকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ পেনশন চালু রাখতে মাস্ট! বাড়ি বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি জানুন

স্বাস্থ্য দফতর স্পষ্ট জানিয়েছে, পুজোর আগে বছরে একবার কর্মীদের বোনাস দিতে হবে। কোনও কর্মীর অর্থবর্ষে আয় করা বেতন বা মজুরির ৮.৩৩ শতাংশ অর্থ হবে বোনাসের পরিমাণ। গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষের ভিত্তিতে এই বোনাস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে যেসব কর্মী অন্তত ৩০ দিন কাজ করেছেন, তাঁদের সবাইকে বোনাস দিতে হবে। অর্থাৎ তাঁরা সকলে এই বোনাস পাওয়ার যোগ্য। কোনও কর্মীর বোনাসের টাকা যদি বকেয়া থাকে, তাহলে তিনি সেই এরিয়ার বোনাস হিসেবে পাবেন বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকারি হাসপাতালগুলিতে সাফাই, নিরাপত্তা ও অন্যান্য পরিচর্যা সহ নানা কাজে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বোনাস সংক্রান্ত এই নির্দেশ বাংলার সকল সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ও ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

West Bengal Government

পুজোর আগে সরকারি, বেসরকারি সংস্থায় কর্মরত হাজারও কর্মী বোনাস পান। এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সাফাই, নিরাপত্তা ও অন্যান্য পরিচর্যা সহ নানা কাজে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বোনাস দেওয়ার নির্দেশ দেওয়া হল। রাজ্যের এই পদক্ষেপে তাঁদের পুজোর খুশি আরও বেড়ে গিয়েছে।