পেনশন চালু রাখতে মাস্ট! বাড়ি বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি জানুন

Published on:

Published on:

How to submit Digital Life Certificate online full process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পেনশনভোগীদের পেনশন যাতে বন্ধ না হয় সেই জন্য লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা করতে হয়। অনলাইন ও অফলাইন, দু’ভাবেই এই নথি জমা দেওয়া যায়। বাড়ি বসে কীভাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate) জমা করতে হয়, সেই পদ্ধতি জেনে নিন।

ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি | (Digital Life Certificate)

সাধারণত প্রত্যেক বছর ১ নভেম্বর থেকে লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার কাজ শুরু হয়। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীরা ব্যাঙ্কের শাখায় গিয়ে অথবা বাড়ি বসে ডিজিটাল পদ্ধতিতে এই কাজ করতে পারেন। যেসব পেনশনভোগী শারীরিক অসুস্থতা বা অন্য কোনও কারণে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেতে সমস্যায় পড়েন, তাঁরা চাইলে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা নিতে পারেন।

আরও পড়ুনঃ প্লাস্টিক ব্যবহারে লাগাম টানতে ১০ টাকার বিশেষ ব্যাগ! অভিনব পরিকল্পনা রাজ্যের

বাড়ি বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হলে প্রথমে নিজের ফোনে জীবন প্রমাণ ফেস অ্যাপ ও আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর জীবন প্রমাণ ফেস অ্যাপ খুলে অপারেটর অথেন্টিকেশনের কাজ সেরে ফেলতে হবে। এই কাজটি একবারই করতে হয়। সরকারি ফেস অথেন্টিকেশন নির্দেশিকা বলছে, কোনও পেনশনভোগী চাইলে নিজেও অপারেটর হিসেবে এই কাজ করতে পারেন।

এরপর পেনশন সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন- পিপিও নম্বর, পেনশন অ্যাকাউন্ট নম্বর ও আধার নম্বর দিতে হবে। পরবর্তী ধাপে পেনশনভোগীকে নিজের স্মার্টফোনের মাধ্যমে আধার বেসড ফেস অথেন্টিকেশন সেরে ফেলতে হবে।

অথেন্টিকেশন প্রক্রিয়া সফল হলে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। পাশাপাশি পেনশনভোগীকে একটি ইউনিক প্রমাণ আইডি দেওয়া হবে। ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরির প্রক্রিয়ার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল, সেই নম্বরটিতেও ইউনিক প্রমাণ আইডি সহ একটি মেসেজ আসবে।

Digital Life Certificate

এই প্রমাণ আইডি যত্ন করে রেখে দিতে হবে। ভবিষ্যতে এই আইডির মাধ্যমেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট অ্যাকসেস করা যাবে। পাশাপাশি পেনশন প্রদানকারী সংস্থাও ডিজিটালি এই নথি দেখতে পাবে। সাধারণত পেনশনভোগীকে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে ফিজিক্যালি এই নথি জমা করতে হয় না। এছাড়া পেনশনভোগী চাইলে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ডাউনলোডও করতে পারেন।

যে কোনও পেনশনভোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল লাইফ সার্টিফিকেট। পেনশন পাওয়া চালু রাখতে এই নথি জমা করা ভীষণ জরুরি। এবার বাড়ি বসে কীভাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হয় সেই পদ্ধতিই তুলে ধরা হল।