প্লাস্টিক ব্যবহারে লাগাম টানতে ১০ টাকার বিশেষ ব্যাগ! অভিনব পরিকল্পনা রাজ্যের

Published on:

Published on:

Tamil Nadu Government starts cloth bag to reduce plastic bag usage
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্লাস্টিক ব্যবহারে লাগাম টানতে তৎপর রাজ্য সরকার। এবার শুরু হচ্ছে মাত্র ১০ টাকার একটি বিশেষ ব্যাগ। কাপড়ের তৈরি এই ব্যাগ (Cloth Bag) বারবার ব্যবহার করা যেতে পারে। তবে বলে রাখি, পশ্চিমবঙ্গ নয়, দক্ষিণ ভারতের তামিলনাড়ু সরকার (Tamil Nadu Government) এই উদ্যোগ নিয়েছে।

প্লাস্টিক ব্যবহার কমাতে অভিনব উদ্যোগ | (Tamil Nadu Government)

বিভিন্ন কেনাকাটার পর জিনিসপত্র নিয়ে বাড়ি যাওয়ার জন্য অনেকেই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেন। তবে এই ব্যাগগুলি পরিবেশের জন্য ভালো নয়। সেই কারণে কাপড়ের তৈরি পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে উদ্যোগী তামিলনাড়ু সরকার।

আরও পড়ুনঃ রাজ্য জুড়ে শুরু সেবা সেতু ক্যাম্প! কখন থেকে শিবির বসছে, কতক্ষণ চলবে জানুন 

আগে ডিএমকে সরকারের আমলেই একটি বিশেষ প্রকল্প চালু হয়েছিল। সেই সময় নাম ছিল মীনদাম মাঞ্জাপ্পাই। সম্প্রতি রাজ্যে পালাবদল হলেও এই প্রকল্প বন্ধ হয়নি। শুধু নাম বদলে রাখা হয়েছে থুন্নিপাই স্কিম। পাশাপাশি এই প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করেছে থলপতি বিজয়ের সরকার।

সাধারণ মানুষ যাতে সহজেই কাপড়ের তৈরি এই পরিবেশবান্ধব ব্যাগ সংগ্রহ করতে পারেন, সেই জন্য রাজ্যের ১০৫টি গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ ভেন্ডিং মেশিন বসাতে চলেছে তামিলনাড়ু সরকার। সেখান থেকে সহজেই ১০ টাকার বিনিময়ে এই ব্যাগগুলি কিনে নেওয়া যাবে।

ইতিমধ্যেই তামিলনাড়ুর নানা প্রান্তে এই বিশেষ ভেন্ডিং মেশিন বসানোর তোড়জোড় শুরু করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে দরপত্র তথা টেন্ডারের আহ্বান করা হয়েছে।

Tamil Nadu Government

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ পরিবেশের জন্য কতখানি ক্ষতিকর তা বহুবার শোনা গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই ব্যাগের ব্যবহারের উপর পুরোপুরি লাগাম টানা যায়নি। এবার সেই বিষয়টি নিশ্চিত করতেই বড় উদ্যোগ নিয়েছে তামিলনাড়ু সরকার। মাত্র ১০ টাকার বিনিময়ে এই বিশেষ কাপড়ের ব্যাগ চালু করায় প্লাস্টিকের ব্যাগের ব্যবহার অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।