রাজ্য জুড়ে শুরু সেবা সেতু ক্যাম্প! কখন থেকে শিবির বসছে, কতক্ষণ চলবে জানুন

Published on:

Published on:

Seba Setu Camp timing details
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই রাজ্য জুড়ে সেবা সেতু ক্যাম্প (Seba Setu Camp) শুরু হয়েছে। শুক্রবার থেকে শুরু হয়ে আগামী রবিবার অবধি এই শিবির চলবে। এখানে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, পিএম কিষাণ যোজনা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ফর্ম পাওয়া যাচ্ছে। এই বিশেষ শিবির কটা থেকে বসছে ও কতক্ষণ চলবে (Seba Setu Camp Timings) জেনে নিন।

সেবা সেতু ক্যাম্পের সময়সূচি | (Seba Setu Camp)

আজ থেকে কলকাতা সহ রাজ্য জুড়ে সেবা সেতু ক্যাম্প শুরু হয়েছে। জানা গিয়েছে, পঞ্চায়েত, পুরসভা ও কর্পোরেশন মিলিয়ে গোটা বাংলা জুড়ে মোট ৩৩০০টি শিবির চালু হচ্ছে। এখানে কেন্দ্র ও রাজ্য সরকারের সব প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুনঃ মহালয়ায় আসছেন না মোদী, থাকতে পারেন শাহ! ইডেনের মেগা ইভেন্টের সূচিতে বড় বদল

প্রশাসন সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা থেকে সেবা সেতু ক্যাম্প শুরু হবে। চলবে বিকেল সাড়ে ৫টা অবধি। এই সময়ের মধ্যে ক্যাম্পে যাওয়া যেতে পারে। তবে জায়গা ভেদে ক্যাম্পের সময়সূচিতে কিছু বদল হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে জানা গিয়েছে, কলকাতা পুরনিগমের ২টি ওয়ার্ড পিছু একটি করে সেবা সেতু ক্যাম্প খোলা হয়েছে। হাওড়া পুরনিগমের ৫০টি ওয়ার্ডের ২৬টি জায়গায় শিবির বসবে বলে খবর। আপনার এলাকার কোন জায়গায় সেবা সেতু ক্যাম্প বসছে তা বাড়ি বসেই জেনে নিতে পারেন।

সেবা সেতু ক্যাম্পের লোকেশন জানতে প্রথমে সেবা সেতু অভিযানের অফিশিয়াল ওয়েবসাইট https://jks.wb.gov.in/Public/KnowYourScheme.aspx -এ যেতে হবে। সেখানে গিয়ে লোকেট ইওর শিবির অপশনে ক্লিক করতে হবে।

এখানে নিজের জেলা, ব্লক ও ওয়ার্ড নম্বর বসানোর জায়গা রয়েছে। সেই তথ্যগুলি দিলেই স্ক্রিনে দেখা যাবে, আপনার এলাকায় কোথায় কোথায় সেবা সেতু ক্যাম্প বসেছে।

Seba Setu Camp

আজ সকাল থেকেই সেবা সেতু ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে। কেউ নতুন করে কোনও প্রকল্পে আবেদন করতে গিয়েছেন। কেউ আবার প্রকল্পের টাকা না পেয়ে শিবিরে ছুটেছেন। আগামী রবিবার অবধি বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত সমস্যা নিয়ে এই ক্যাম্পে যাওয়া যাবে।