মহালয়ায় আসছেন না মোদী, থাকতে পারেন শাহ! ইডেনের মেগা ইভেন্টের সূচিতে বড় বদল

Published on:

Published on:

Narendra Modi might not attend Eden Gardens programme on Mahalaya 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো ঘিরে বাংলা জুড়ে সাজো সাজো রব। আগামী ১০ অক্টোবর, মহালয়ায় (Malaya 2026) ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকার কথা ছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। তবে সূত্রের খবর, সেই অনুষ্ঠানে হয়তো তিনি থাকবেন না। প্রধানমন্ত্রীর জায়গায় উপস্থিত হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মহালয়ার মেগা ইভেন্টে থাকবেন না প্রধানমন্ত্রী! | (Narendra Modi)

জানা গিয়েছিল, ইডেনের মেগা ইভেন্টে প্রধানমন্ত্রীর মাধ্যমে চক্ষুদানের সঙ্গে এবারের দুর্গাপুজোর সূচনা হবে। রেড রোড ধরে জমকালো রোড শোয়ের পর ইডেনে উপস্থিত হওয়ার কথা ছিল মোদীর। ১০ হাজার ঢাক, ১ হাজার মহিলার উলুধ্বনিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠবে বলে মনে করা হচ্ছিল।

আরও পড়ুনঃ যুবশক্তি পেতে লাগবেই লাগবে এই ৭ নথি! বেকারভাতার জন্য কীভাবে আবেদন করতে হবে জানুন

তবে শেষ মুহূর্তে সূত্র মারফত জানা যাচ্ছে, এই মেগা আয়োজনে হয়তো থাকবেন না প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সিএবি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের প্রতিনিধিরা। সেখানেই নাকি রাজ্যের তরফে জানানো হয়, মহালয়ায় মোদী আসবেন না।

এদিকে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, গাড়িতে চেপে গোটা ইডেন গার্ডেন্স পরিক্রমা করবেন প্রধানমন্ত্রী। তবে তিনি না আসায় সেই পরিকল্পনাতেও বদল আনতে হবে। সংস্কৃতি দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

অন্যদিকে মহালয়ার মেগা ইভেন্ট ঘিরে ইডেনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই স্টেডিয়াম এসপিজির হাতে চলে গিয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ অক্টোবর অবধি ইডেন গার্ডেন্স তাঁদের অধীনেই থাকবে।

Narendra Modi

তবে শেষ মুহূর্তে সূত্রের খবর, মহালয়ার এই বিশেষ অনুষ্ঠানে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আসবেন না। তাঁর জায়গায় উপস্থিত হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনও অবধি এই নিয়ে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। সেটা হলেই সবটা পরিষ্কার হবে।