পুজোর আগেই DA বৃদ্ধি নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

Published on:

Published on:

Central Government employees July cycle Dearness Allowance DA hike update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজো যত এগিয়ে আসছে, ততই জোরালো হচ্ছে সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি সংক্রান্ত চর্চা। উৎসবের মরশুমেই ফের এক দফায় মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা হতে পারে বলে অনুমান করছে বিভিন্ন কর্মী সংগঠন। এবার কত শতাংশ হারে ডিএ (DA) বাড়ানো হতে পারে সেই নিয়ে সামনে এসেছে বড় আপডেট।

সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বড় আপডেট | (Dearness Allowance)

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’বার ডিএ বাড়ানো হয়। প্রথম দফা জানুয়ারি ও দ্বিতীয় দফা জুলাই থেকে কার্যকর হয়। এদিকে ইতিমধ্যেই চলতি বছরের অগাস্ট মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ১.২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৫৪.৪ অবধি পৌঁছেছে। আগামীদিনে ডিএ বৃদ্ধিতে এই সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারতে যুক্ত হওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের কী করবেন? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি মনজিৎ সিং পটেল বলেন, দশেরার আগেই হয়তো জুলাইয়ের বর্ধিত ডিএ সংক্রান্ত ঘোষণা হতে পারে। অক্টোবরের বেতনের সঙ্গে বর্ধিত মহার্ঘ ভাতা মিলতে পারে। পাশাপাশি জানুয়ারি থেকে গত ছয় মাসের বকেয়াও মিলতে পারে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের পরবর্তী ডিএ সংশোধন জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা। এই নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি মোদী সরকার। তবে বিভিন্ন রিপোর্টে দাবি, এবার প্রায় ৩ থেকে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ বা ৬৪ শতাংশ অবধি পৌঁছতে পারে।

এবার প্রশ্ন হল, ৬৪ শতাংশ হারে ডিএ বাড়ানো হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কতখানি লক্ষ্মীলাভ হবে? ধরা যাক, বর্তমানে কোনও কর্মী মাসে ১৮ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন। ৬০ শতাংশ হিসেবে তাঁর প্রাপ্য ডিএ ১০,৮০০ টাকা। এবার ৬৪ শতাংশ হারে ডিএ দেওয়া হলে তা বেড়ে হবে ১১,৫২০ টাকা।

dearness allowance(311)

একইরকমভাবে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর মাসিক বেতন ৪৪,৯০০ টাকা হলে ৬০ শতাংশ ডিএ বাবদ তিনি ২৬,৯৪০ টাকা পান। এবার ডিএ যদি ৬৪ শতাংশ হয়, সেক্ষেত্রে তিনি ২৮,৭৩৬ টাকা পাবেন।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত শতাংশ হারে ডিএ বাড়বে এই নিয়ে বিগত কয়েক মাস ধরে বিস্তর জল্পনা কল্পনা চলছে। তবে এখনও জুলাই চক্রের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। উৎসবের মরশুমেই এই নিয়ে ঘোষণা করা হতে পারে বলে আশা করছে বিভিন্ন কর্মী সংগঠন।