আয়ুষ্মান ভারতে যুক্ত হওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের কী করবেন? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Suvendu Adhikari clarifies after joining Ayushman Bharat Yojana what to do with Swasthya Sathi card
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) চালু হয়েছে। যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা এনেছে শুভেন্দু অধিকারীর সরকার। এরপর থেকেই স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) আদৌ ব্যবহার করা যাবে কিনা, এই নিয়ে চিন্তায় পড়েছিলেন অনেকে। এবার তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে।

আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী নিয়ে বড় খবর | (Ayushman Bharat Yojana)

শুক্রবার নন্দীগ্রাম উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হয়ে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, স্বাস্থ্যসাথী সহ একাধিক প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি।

আরও পড়ুনঃ পুজোর সময় ঝেঁপে বৃষ্টি নাকি খটখটে রোদ! কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জানুন

অন্নপূর্ণা যোজনা নিয়ে সকলকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, “এখনও অবধি রাজ্যে ১ কোটি ৫৮ লক্ষ ও নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন দিদি-বোনকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। বাকি যারা যারা যোগ্য আছেন, তাঁদেরও দিয়ে দেওয়া হবে। ভেরিফিকেশন আর প্রসেস সম্পন্ন হওয়ার পথে। একজন যোগ্য মহিলাও বঞ্চিত হবেন না।“

পাশাপাশি আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী সূর্য ঘর, প্রধানমন্ত্রী ক্রপ ইনস্যুরেন্সে ইতিমধ্যেই আপনাদের নাম নথিভুক্ত হওয়া শুরু হয়েছে। ক্যাশলেস ৫ লাখ টাকার সুবিধা। যারা আয়ুষ্মান ভারত পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা রয়েছে। যতক্ষণ না আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমায় এনরোলমেন্ট হচ্ছে, ততক্ষণ স্বাস্থ্যসাথী কার্ড চালু রেখে আয়ুষ্মানের পোর্টালে চলে গেলেই আপনারা স্বাস্থ্যসাথী থেকে বেরিয়ে যাবেন।“

এরপর তৃণমূল আমলের স্বাস্থ্যসাথীকে নিশানা করে শুভেন্দু বলেন, “স্বাস্থ্যসাথী হল ঢপের চপ। কত হাসপাতালে এই পরিষেবা পেতেন বন্ধুরা? সরকারি ও প্রাইভেট মিলিয়ে ১৭০০টা হাসপাতাল। আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ক্যাশলেস ৫ লাখ টাকা অবধি সুবিধা পাবেন রাজ্যের ১৯০০ ও সারা দেশের ৩৮ হাজার হাসপাতালে। আগে কটক, ভেলোরে স্বাস্থ্যসাথীর কার্ড নিত না। তবে আয়ুষ্মান কার্ড বেঙ্গালুরু থেকে মুম্বই ক্যান্সার হাসপাতাল, সব জায়গায় নেবে।“

Ayushman Bharat Yojana

স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রের ধামাকা প্রকল্পগুলির মধ্যে একটি আয়ুষ্মান ভারত যোজনা। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর এখানেও এই প্রকল্প চালু হয়েছে। এবার নন্দীগ্রামে দাঁড়িয়ে সেই আয়ুষ্মান ভারত যোজনা ও স্বাস্থ্যসাথী নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।