পুজোয় ডিউটি নিয়ে নির্দেশিকা, পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের মানতে হবে এই নিয়ম

Published on:

Published on:

West Bengal Police special guidelines issued for ahead of puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: আসন্ন উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police) কর্মীদের জন্য রয়েছে বড়সড়ো নিষেধাজ্ঞা। পশ্চিমবঙ্গ পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হয়েছে এক নির্দেশনামা। যেখানে সেই বিষয় বিস্তারিত তথ্য জানানো হয়েছে। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয় বিস্তারিত তথ্য।

পুজোর আগে পুলিশের জন্য জারি বিশেষ নির্দেশিকা (West Bengal Police)

পশ্চিমবঙ্গ পুলিশ সদর দপ্তর থেকে জারি করার নির্দেশ নামায় বলা হয়েছে, ( অর্গ. নং ২৪০৩/সিআর, তারিখ ০২/১০/২০২৬) বলা হয়েছে
৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর (২০২৬) পর্যন্ত কোনও পুলিশ কর্মীকে ছুটি দেওয়া যাবে না। শুধুমাত্র জরুরি বা অপরিহার্য পরিস্থিতিতেই ছুটি মঞ্জুর হতে পারে (West Bengal Police)।

আর এই নির্দেশের ফলে রাজ্যে সব পুলিশ সদস্যদের পুজোর পুরো মরশুমে এই ডিউটি করতে হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে বেশি জোরদার করতে ও উৎসবের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

West Bengal Police special guidelines issued for ahead of puja

আরও পড়ুন: WBPSC পরীক্ষার্থীদের সুবিধায় বড় উদ্যোগ, রবিবার ৭ জোড়া ট্রেন চালাবে রেল

এই নির্দেশ ইতিমধ্যে রাজ্যের সব কমিশনারেট ও জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। এছাড়াও, এবার পুজোর আগে বড় বদল। ২৩ জন শীর্ষ আধিকারিক পেলেন নতুন দায়িত্ব।

রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ সার্ভিস রেলের তরফ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রদ বদলের ঘোষণা করা হয়েছে (West Bengal Police)।