বাংলা হান্ট ডেস্ক: WBPSC পরীক্ষার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানো উদ্যোগ নিল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। রবিবার ছুটির দিনে দূরদূরান্ত থেকে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো ও পরীক্ষা শেষে বাড়ি পৌঁছানোর সিদ্ধান্তের জন্য মোট ১৪ টি অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অতিরিক্ত ট্রেনগুলো চলার ফলে যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।
WBPSC পরীক্ষার দিন ৭ জোড়া ট্রেন, রইল সময়সূচি (Indian Railways)
এই বিশেষ পরিষেবা গুলির মধ্যে অফলাইনের সাতটি ও ডাউনলাইনে সাতটি ট্রেন চলাচল করবে। পাশাপাশি আপ চাকার হাওড়া স্টেশন থেকে ভোর সাড়ে তিনটা নাগাদ বিশেষ এই টোয়েন্টি খড়্গপুরে উদ্দেশ্যে রওনা দেবে। পাশাপাশি সকাল ও সন্ধ্যা বিভিন্ন সময় হাওড়া থেকে উলবেরিয়া, মেচেদা, পাশ কুঁড়া, অতিরিক্ত ট্রেন চলবে (Indian Railways)।
একই ভাবে ডাউন লাইনেও পরীক্ষার্থীদের সুবিধার্থে উপযুক্ত ট্রেনের সময়সূচি করা হয়েছে। সকালের দিকে মেচেদা, পাঁশকুড়া, উলুবেড়িয়া এবং খড়গপুর থেকে হাওড়ামুখী একাধিক অতিরিক্ত লোকাল চলবে। এর মধ্যে ভোর ৪টে ১৫-য় মেচেদা এবং ৪টে ২০-তে পাঁশকুড়া থেকে ট্রেন ছাড়বে।

আরও পড়ুন: ৪ অক্টোবর হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, পুজোর আগে ভোগান্তির আশঙ্কা
খড়গপুর থেকে সকাল ৬’টা ৪০-এর ট্রেনটি পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের হাওড়ায় পৌঁছে দেবে। পাশাপাশি বিকেলের পর্ব শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের ঘরে ফেরার কথা ভেবে পাঁশকুড়া ও আমতা থেকেও সন্ধ্যার দিকে হাওড়াগামী ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে (Indian Railways)।













