কম তেল মশলায় রেস্তোরাঁ স্টাইল রান্না, পুজোর মেনুতে রাখুন মুঘলাই মাটন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজো মানেই রাস্তায় থিকথিকে ভিড়। অনেক সময় রেস্তোরাঁর লাইন ছাপিয়ে যায় ঠাকুর দেখার লাইনকে। উপরন্তু পুজোর সময় রেস্তোরাঁয় খাওয়া মানে স্বাদ, পরিমাণের সঙ্গে আপোষ করা। তাই বাড়িতেই রেঁধে (Recipe) খান মনের মতো পদ।

মুঘলাই মাটনের সুস্বাদু রেসিপি (Recipe)

তেল মশলা ছাড়া অথচ রেস্তোরাঁর মতো রান্না চাইলে চেখে দেখতে পারেন মুঘলাই মাটন। কম তেলমশলায় রান্না হয়। রাঁধা যেমন সহজ তেমনই সুস্বাদুও। কীভাবে বানাবেন রইল রেসিপি-

Restaurant style mughlai mutton recipe

মুঘলাই মাটনের উপকরণ:

পাঁঠার মাংস- ৬০০ গ্রাম

পেঁয়াজ- ২ টি

রসুন- ৬-৮ কোয়া

আদা রসুন বাটা- ১ টেবিল চামচ

শুকনো লঙ্কা- ২ টি

ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, ছোট জয়িত্রী

গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ

কাঁচা লঙ্কা

টক দই

লেবুর রস

আরও পড়ুন : আর বুক করতে হবে না সিলিন্ডার, নতুন ৫০ লক্ষ কানেকশন দেওয়ার উদ্যোগ সরকারের

মুঘলাই মাটনের প্রণালী: প্রথমেই একটি ফ্রাইং প্যানে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ কম আঁচে শুকনো খোলায় ভেজে নিন। এরপর ঠাণ্ডা করে গুঁড়িয়ে নিন। এবার ওই প্যানেই সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচালঙ্কা, ধনেপাতা (Recipe) দিয়ে হালকা ভেজে নিন। এবার ঠাণ্ডা করে সামান্য জল দিয়ে বেটে নিন। অন্যদিকে প্রেশার কুকারে ঘি গরম করে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোরন দিন। এর মধ্যে দিয়ে দিন মাংসের টুকরো আর আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিন।

আরও পড়ুন : পুজোর মেনুতে বিদেশি ফিউশন, ঝাল-মিষ্টি স্বাদে আড্ডা জমুক চিকেনের এই স্ন্যাক্সে

একটি সিটি দিয়ে কিছুক্ষণ দমে রেখে কুকারের ঢাকনা খুলে গ্যাসে বসিয়ে দিন। এবার টক দইয়ের মধ্যে নুন আর ভাজা গুঁড়ো মশলা দিয়ে ফেটিয়ে ঢেলে দিন মাংসে। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে ৫ মিনিট ফুটিয়ে পেঁয়াজ রসুন ধনেপাতা বাটা ঢেলে দিন। হালকা আঁচে রান্না হতে দিন। তেল ভেসে উঠলে সামান্য লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন।