আর বুক করতে হবে না সিলিন্ডার, নতুন ৫০ লক্ষ কানেকশন দেওয়ার উদ্যোগ সরকারের

Published on:

Published on:

LPG Cylinder cooking gas prices hiked here's the rate in Kolkata
Follow

বাংলাহান্ট ডেস্ক : এলপিজি গ্যাস সিলিন্ডার (PNG Connection) বুকিং নিয়ে গত কয়েক মাসে একাধিক পরিবর্তন আনা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের মধ্যে সময়সীমা বাড়ানো হয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই সময়সীমা আবার আগের মতো করে দেওয়া হয়েছে। গ্রাহকদের এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের বদলে পিএনজি ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।

গ্যাস কানেকশন (PNG Connection) নিয়ে বড় উদ্যোগ সরকারের

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক বোর্ডের ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ শুরু হয়েছে। ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত চলবে এই অভিযান। দেশের ৫০ লক্ষ বাড়িতে নতুন পিএনজি কানেকশন যুক্ত করা এই অভিযানের মূল লক্ষ্য। এছাড়া আরও ৪০ লক্ষ কানেকশন আবারও অ্যাক্টিভ করারও লক্ষ্য রয়েছে।

New 50 lakh png connection drive

পিএনজির সুবিধা কী: সরকারের লক্ষ্য, আগামী কয়েক মাসে যত বেশি সংখ্যক পরিবারকে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসের পরিষেবার সঙ্গে যুক্ত করা। পিএনজির (PNG Connection) সবথেকে বড় সুবিধা হল, বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুত করে রাখতে হয় না গ্রাহককে। পাইপের মাধ্যমে সরাসরি ন্যাচারাল গ্যাস পৌঁছে যাবে রান্নাঘরে।

আরও পড়ুন : কোন উদ্দেশ্যে অনুপ্রবেশ নবান্নে? দিল্লি থেকে গ্রেফতার মহিলা, নেপথ্যের কারণ খুঁজছেন তদন্তকারীরা

কীভাবে আসবে বিল: পিএনজির ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পর ফের বুকিং করার বা ডেলিভারি করার জন্য অপেক্ষা করতে হবে না। পিএনজি ব্যবহার শুরু হলে এলপিজির চাহিদা অনেকটাই কমে যাবে। পিএনজির ক্ষেত্রে বাড়িতে মিটার লাগানো থাকবে, যেখানে আসবে গ্যাসের বিল। যতটা গ্যাস ব্যবহার হবে ততটাই বিল আসবে। তবে পিএনজি সংযোগ নেওয়ার খরচ, বিল এবং স্থানীয় দর সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থার উপরে নির্ভর করে।

আরও পড়ুন : চষে বেড়ান উত্তর থেকে দক্ষিণ, পুজোয় রাতে বাড়ি ফেরানোর জন্য স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের

সর্বত্র পিএনজি পরিষেবা উপলব্ধ নয়। আপনার এলাকায় যদি পিএনজি পাইপলাইন ইতিমধ্যেই পৌঁছে গিয়ে থাকে বা শীঘ্রই পৌঁছানোর সম্ভাবনা থাকে তাহলে আগামীতে এলপিজি সিলিন্ডারের বদলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস ব্যবহার করার সুযোগ পেতে পারেন।