কোন উদ্দেশ্যে অনুপ্রবেশ নবান্নে? দিল্লি থেকে গ্রেফতার মহিলা, নেপথ্যের কারণ খুঁজছেন তদন্তকারীরা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে গ্রেফতার ভুয়ো পিএমও আধিকারিক সেজে নবান্নে (Nabanna) অনুপ্রবেশকারী মহিলা। প্রধানমন্ত্রী দফতরের ডুয়ো আধিকারিক পরিচয় দিয়ে রাজ্য প্রশাসনিক সদর দফতর নবান্নে ঢুকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে।

নবান্নে (Nabanna) অনুপ্রবেশের অভিযোগ মহিলার বিরুদ্ধে

জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম আকাঙ্ক্ষা বিদ্যার্থী। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই নবান্নে এসেছিলেন দিল্লির বাসিন্দা ওই মহিলা। নিজেকে পিএমওর অফিসার বলে পরিচয় দিয়ে পূর্তমন্ত্রী অজয় পোদ্দার ও দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করে কিছু প্রশাসনিক তথ্য জানতে চান তিনি। তবে তাঁর কথাবার্তা এবং হাবভাবে সন্দেহ জাগায় আধিকারিকরা সতর্ক হন।

Trespasser woman in nabanna arrested from Delhi

দায়ের করা হয় অভিযোগ: জানা গিয়েছে, বিষয়টি আঁচ করেই দ্রুত নবান্ন ছেড়ে বেরিয়ে যান অভিযুক্ত মহিলা। এদিকে তাঁর ভুয়ো পরিচয় প্রকাশ পেতেই নবান্নের (Nabanna) পূর্ত দফতরের তরফে অভিযোগ দায়ের করা হয় শিবপুর থানায়। তারপরেই তৎপর হয় পুলিশ।

আরও পড়ুন : আঁশটে গন্ধ লাগে না, পেঁয়াজ রসুন ছাড়াই হয় নিরামিষ মাংস, সিক্রেট মশলাটা কী?

গ্রেফতার হয়েছেন মহিলা: জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই প্রযুক্তিগত নজরদারির সহায়তায় হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ টিম দিল্লিতে ওই মহিলার অবস্থান চিহ্নিত করে। বৃহস্পতিবার দিল্লির আদালত থেকে ট্রানজিট রিমান্ড আদায় করার পর শুক্রবার সকালে বিমানবন্দর হয়ে শিবপুর থানায় নিয়ে আসা হয় অভিযুক্ত মহিলাকে।

আরও পড়ুন : হেমাকে পেতে বদলান নিজের ধর্ম, প্রথম বিয়েতে কখনও বিচ্ছেদই হয়নি ধর্মেন্দ্রর

পুলিশ সূত্রে খবর, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে মহিলার বিরুদ্ধে। হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তাঁকে তোলা হবে বলে জানা গিয়েছে। ঠিক কোন উদ্দেশ্যে নবান্নে অনুপ্রবেশ করেছিলেন ওই মহিলা, নেপথ্যে অন্য কোনও চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।