আঁশটে গন্ধ লাগে না, পেঁয়াজ রসুন ছাড়াই হয় নিরামিষ মাংস, সিক্রেট মশলাটা কী?

Published on:

Published on:

Cooking Tips mutton that melts in your mouth follow these 5 tips
Follow

বাংলাহান্ট ডেস্ক : মাংস মানেই ঘোরতর আমিষ। সে মুরগি হোক বা পাঁঠা। তবে দুর্গাপুজোর অনেক বাড়িতেই রয়েছে ভিন্ন নিয়ম। অনেক বনেদি বাড়ির পুজোয় মায়ের ভোগে পড়ে নিরামিষ মাংস (Cooking Tips), যাতে পেঁয়াজ রসুন কিছুই পড়ে না। তাও স্বাদ হয় অমৃত সমান। কোন সিক্রেট মশলা পড়ে জানেন?

নিরামিষ মাংস (Cooking Tips) কীভাবে রাঁধে

পাঁঠার মাংসে সবসময় পেঁয়াজ রসুন পড়বে এমনটা নয়। নিরামিষ মাংসের চলও রয়েছে। সেক্ষেত্রে মশলায় লুকিয়ে থাকে মাংস সুস্বাদু করার টেকনিক। কী কী মশলা পড়ে নিরামিষ মাংসে?

Cooking tips for making veg mutton

কী কী মশলা পড়ে: খাসির মাংস, টক দই ছাড়াও এতে পড়ে আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দারচিনির গুঁড়ো, হিং, ঘি, ছোট এলাচ আর লবঙ্গ। খাসির মাংসে প্রথমে টক দই আর গুঁড়ো মশলা গুলি দিয়ে দিন। এর মধ্যে দিতে হবে সর্ষের তেল, আদাবাটা, দারচিনি গুঁড়ো আর হিং।

আরও পড়ুন : ডিম নয়, মোচা দিয়ে রাঁধুন এই পদ, নিমেষে সাবাড় হবে একথালা ভাত

সিক্রেট মশলা কী: মাংস (Cooking Tips) মাখিয়ে দু ঘন্টা রেখে দেওয়ার পর কড়াইতে ঢাকা দিয়ে সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে কড়াইতে ঘিয়ের মধ্যে মিশিয়ে দিন সামান্য চিনি। তার মধ্যে দিন ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, হিং ফোরন। এটাই আসল।

আরও পড়ুন : মারাত্মক চায়ের নেশা? দিনে কতবার চা খাওয়া উচিত সেটা জানেন?

এবার সেদ্ধ করা মাটন ওর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে কষাতে হবে। ঝোলের উপরে লাল তেলের স্তর ভেসে উঠলেই তৈরি নিরামিষ মাংস।