বাংলাহান্ট ডেস্ক : বাঙালির চায়ের নেশা সহজে যাওয়ার নয়। সকালে ঘুম চোখ খুলেই চা ছাড়া দিনই শুরু হয় না অনেকের। বিকেলে বা সন্ধ্যায় চা (Tea) মাস্ট। এমনকি অনেকের সারা দিনে কাজের ফাঁকে চা পান করতেই থাকেন। কিন্তু চা পানের সীমাটা কোথায়? দিনে কতবার পর্যন্ত চা খাওয়া যায়?
দিনে কতবার চা (Tea) খাওয়া উচিত
দিনে কতবার চা খাওয়া নিরাপদ? এর উত্তর কিন্তু সকলের জন্য সমান নয়। কারণ চায়ের ধরণ, চায়ে থাকা ক্যাফেইনের পরিমাণ, মানুষের শরীরে ক্যাফেইনের প্রভাব সহ একাধিক বিষয়গুলি হয় আলাদা। এফডিএ-র তথ্য অনুযায়ী, অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দিনে মোট ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন গ্রহণ শরীরে ক্ষতিকর প্রভাব ডেকে আনে না।

কতটা থাকে ক্যাফেইন: এক কাপ চায়ে সাধারণত ৭৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকতে পারে। তবে চায়ের ধরণ, কতটা চা পাতা ব্যবহার করা হয়েছে এবং কতক্ষণ ধরে চা করা হয়েছে তার উপরে নির্ভর করে ক্যাফেইনের পরিমাণ। অর্থাৎ দিনে ৩-৪ কাপ হালকা করে চা (Tea) খেলেও অনেকের ক্ষেত্রে তা সমস্যা নাও হতে পারে। কিন্তু ওই ব্যক্তি যদি নিয়মিত কফি বা এনার্জি ড্রিঙ্ক খান তবে মোট ক্যাফেইনের পরিমাণ বেড়ে যেতে পারে।
আরও পড়ুন : টেলিগ্রাম চ্যানেলে মগজধোলাই! বঙ্গ-সহ ভারতে সন্ত্রাসবাদ ছড়াতে অভিনব পন্থা বাংলাদেশের জঙ্গি সংগঠনের
অতিরিক্ত ক্যাফেইনে কী সমস্যা: অতিরিক্ত ক্যাফেইন খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর। অস্থিরতা, হাত পা কাঁপা থেকে মাথাব্যথা, পেটের সমস্যাও দেখা দিতে পারে। রাতে ঘুমের আগে চা খাওয়া উচিত নয়। ক্যাফেইন ঘুমের স্বাভাবিক ছন্দে বাধা দেয়।
আরও পড়ুন : ডিম নয়, মোচা দিয়ে রাঁধুন এই পদ, নিমেষে সাবাড় হবে একথালা ভাত
যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত চা বড় সমস্যা ডেকে আনতে পারে। ক্যাফেইন যুক্ত পানীয় কিছু মানুষের পেটে অ্যাসিড বাড়িয়ে হার্টবার্নের সমস্যা বাড়িয়ে তুলতে পারে।













