বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিনে বাড়িতে কি রান্না করবেন তা নিয়ে চিন্তা শেষ থাকেনা। এবার যদি চান ঝটপট কোন রান্না করতে তাহলে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। কিভাবে বানাবেন ভর্তি বাড়ির স্টাইলের লাউ শাকের পোস্ত, রইল সেই রেসিপি (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু লাউ শাকের পোস্ত (Recipe)
আপনি যদি চান ঝটপট কোন রান্না করতে তাহলে আজকে রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। কারণ পোস্ত ও লাউ শাক দিয়ে আজকে এমন এক ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যা আপনি সামান্য কিছু সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: পুজোর আগে সোনার দামে বড় পতন, কলকাতায় আজ কত হল দর?
উপকরণ:
লাউ শাক নিন ১ আঁটি।
পোস্ত বাটা লাগবে ৪ থেকে ৫ চা চামচ।
আলু নিন ১ থেকে ২টি।
বড়ি লাগবে ৮ থেকে ১০টি।
কাঁচা লঙ্কা নিন ৪ থেকে ৫টি।
হলুদ গুঁড়ো লাগবে আধ চা চামচ।
চিনি ও নুন নিন স্বাদ মতো।
সর্ষের তেল নিন পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে লাউ শাক ভাল করে ধুয়ে,কেটে নিতে হবে। এরপর একটি কড়াইতে তেল গরম করুন। সেখানে বড়িগুলি দিন। বড়িগুলি লালচে করে ভেজে নিন। এবার কেটে রাখা আলুগুলো কড়াইতে তিন। সেগুলি হালকা করে ভেজে নিতে হবে। কড়াইতে হলুদ গুঁড়ো ও পোস্ত বাটা দিন। সেই সঙ্গে স্বাদমতো নুন ও চিনি দিতে হবে। সব কিছু ভাল করে একসঙ্গে মিশিয়ে নিন। তারপর কম আঁচে রান্না করুন। শাক ও আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এরপর জল শুকিয়ে গেলে শাকের ওপর থেকে দিয়ে দিন ভেজে রাখা বড়ি গুলো। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













