বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অত্যন্ত সহজেই পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে (2026 Asian Games) স্বর্ণপদক জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সম্প্রতি প্রকাশিত আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) সূচিতে দেখা গিয়েছে যে ফের একবার একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের আর কোন তুলনাই হয় না এমন মন্তব্য করে এবার বিতর্ক উসকে দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতের সুচির দিকে নজর দিয়ে সৌরভ গাঙ্গুলি উল্লেখ করেন যে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যারা ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল, অভিযান শুরু করাটা একটি ভালো লক্ষণ। তবে এই ম্যাচ ছাড়া তিনি ভারত বনাম পাকিস্তান নয়, বরং শক্তিশালী দক্ষিণ আফ্রিকান দলের বিরুদ্ধে ‘সুপার সেভেন’ পর্যায়ে ভারতীয় দলের সম্ভাব্য ম্যাচটি নিয়েই তিনি বেশি আগ্রহী।

সৌরভ এই প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, “এটা দেখে ভালো লাগছে যে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের যাত্রা শুরু করছে। কারণ সাম্প্রতিক অতীতে পাকিস্তানের বিপক্ষে শুরু করার ব্যাপারটি দেখে দেখেই আমরা বেশি অভ্যস্ত। যে কোনও পর্যায়েই শক্তিশালী দলের মুখোমুখি হতে হয়; তাই ম্যাচটি শুরুতে হচ্ছে নাকি পরে, তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়।”
আরও পড়ুন: রোহিত ও কোহলির মিশ্রণ শুভমান গিল! মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকার! শুনে কি বললেন ভারতীয় অধিনায়ক
তিনি আরও যোগ করে বলেন, “আমার মনে হয় আইসিসি এটা বুঝতে পেরেছে যে, প্রতিযোগিতার মানের দিক থেকে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি আর আগের মতো সেই ভারত-পাকিস্তান লড়াইয়ের পর্যায়ে নেই। পাকিস্তান এখন অনেকটাই দুর্বল এবং ভারত দীর্ঘদিন ধরেই তাদের হারিয়ে আসছে। আমি আসলে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের অপেক্ষায় আছি, যা সম্ভবত সুপার সেভেন রাউন্ডে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত একটি দল।”
আরও পড়ুন: শতরান করে নিন্দুকদের জবাব দেওয়ার দিনে শচীনের এই বড় রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা!
এদিন এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের জন্য ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে অভিষেক শর্মা এবং তিলক ভার্মার দুর্দান্ত অর্ধশতরানের ইনিংসের ওপর ভর করে পাকিস্তানের সামনে জয়ের জন্য ২১২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারতীয় দল। মহম্মদ নওয়াজের ৫১ বলে ৯৬ রানের ইনিংস বাদ দিলে আর কোন পাকিস্তানি ব্যাটার ভারতীয় বোলারদের সমস্যায় ফেলতে পারেনি। ফলস্বরূপ স্বর্ণপদক ভারত জিতে নেয় ১৯ রানের ব্যবধানে ম্যাচটি জিতে।













