ভাতে ঘি খাওয়ার অভ্যাস, আদৌ খাঁটি ঘি তো? বুঝুন এই উপায়ে

Published on:

Published on:

Cooking Tips pure ghee at home with minimal effort
Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভেজাল জিনিসের কমতি নেই। প্রায় সব খাবারের মধ্যেই এখন ধরা পড়ছে ভেজাল। এমতাবস্থায় কোনটা খাঁটি আর কোনটা ভেজাল তা বোঝাই কঠিন হয়ে ওঠে। বিশেষ করে ঘিয়ের (Ghee) ক্ষেত্রে খাঁটি ভেজাল চিনে নেওয়া খুবই জরুরি।

ঘি (Ghee) খাঁটি কিনা বুঝবেন কীভাবে

গরম ভাতে এক চামচ ঘি দিলে খাবারের স্বাদটাই যেন বদলে যায়। দেশি খাঁটি ঘি রান্নার খাবারের স্বাদটাই বাড়িয়ে দেয়। তেমনই ঘি তে রয়েছে প্রচুর উপকারও। কিন্তু ভেজাল ঘি থেকে সাবধান। অনেকে ভুল করেই কিনে আনেন ভেজাল ঘি। কীভাবে বুঝবেন ঘি খাঁটি নাকি ভেজাল?

How to check if ghee is pure or not

গন্ধেই চেনা যায় ঘি: আসল নকল বুঝতে বাজার থেকে ঘি না কিনে নিয়ে আসুন নমুনা। চামচে সামান্য ঘি নিয়ে গরম করুন। ঘিয়ের গন্ধেই বোঝা যাবে তা আসল নাকি নকল। একটি পাত্রে এবার জল দিয়ে তাতে দিন গরম ঘি (Ghee)। ঘি যদি বাটির নীচে বসে যায় তবে বুঝতে হবে তা ভেজাল। দেশি ঘি জমে যাওয়ার পরেও ভেসে থাকে জলের উপরে।

আরও পড়ুন : রবির পরে সোমেও অব্যাহত ভোগান্তি, কবে কোন ট্রেন বাতিল?

এভাবে বুঝবেন ভেজাল ঘি: ঘি গরম করে একটি কাঁচের বয়ামে ভরে ফ্রিজে রেখে দিন। কয়েক ঘন্টা পর ঘিতে বিভিন্ন স্তর দেখা গেলে বুঝতে হবে ঘি ভেজাল।

আরও পড়ুন : পুজোর আগে শেষ সুযোগ মৎস্যজীবীদের, শারদীয়ায় এবার পাতে উঠবে ইলিশ?

দোকান থেকে কেনার সময় খাঁটি ভেজালের দ্বন্দ্ব এড়াতে প্যাকেটজাত ঘি কেনাই উচিত। এতে ভেজাল হওয়ার ঝুঁকি কমবে। আর সন্দেহ থাকলে এই পদ্ধতিতে বাড়িতে পরীক্ষা করে নিলেই বুঝতে পারবেন ঘি খাঁটি নাকি ভেজাল।