চেনা কাতলার অচেনা স্বাদ, একঘেয়েমি কাটাতে রাঁধুন এভাবে

Published on:

Published on:

Recipe make Katla fish chili sauce in no time
Follow

বাংলাহান্ট ডেস্ক : মাছ প্রিয় বাঙালির চিরাচরিত মাছগুলির তালিকায় প্রথমেই থাকবে কাতলার নাম। রোজের আলু দিয়ে ঝোল (Recipe) হোক বা ঝাল, সবেতেই চলে কাতলা। কিন্তু একঘেয়ে রান্না খেতে কতদিনই বা আর ভালো লাগে। তাই মাঝে মাঝে স্বাদ বদল করতে খোঁজ পড়ে ভিন্ন রেসিপির।

চেখে দেখুন কাতলার ভিন্ন স্বাদের রেসিপি (Recipe)

সরষে বাটা দিয়ে একটু ভিন্ন স্বাদের কাতলা চেখে দেখতে চাইলে বাড়িতে করতে পারেন কাতলার এক ভিন্ন স্বাদের রেসিপি। খুবই সহজ উপকরণ দিয়ে বানানো যায় এই রান্না। দেখে নিন রেসিপি-

Katla fish different recipe for a taste change

কাতলার ঝোলের উপকরণ:

কাতলা মাছ- ৫ টুকরো

পেঁয়াজবাটা- ৩ টেবিল চামচ

পেঁয়াজকুচি- আধ কাপ

সর্ষেবাটা- ২ টেবিল চামচ

কাঁচালঙ্কা বাটা- ১ টেবিল চামচ

শুকনো লঙ্কা বাটা- আধ চা চামচ

কালোজিরে- আধ চা চামচ

কাঁচালঙ্কা- ৩-৪টি

লেবুর রস- ৩ টেবিল চামচ

হলুদগুঁড়ো- ১ চা চামচ

ধনেপাতাকুচি

নুন

সর্ষের তেল

আরও পড়ুন : পুজোর আগে শেষ সুযোগ মৎস্যজীবীদের, শারদীয়ায় এবার পাতে উঠবে ইলিশ?

কাতলার ঝোলের প্রণালী: প্রথমে মাছগুলিকে নুন, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, কাঁচালঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, লেবুর রস আর সর্ষের তেল (Recipe) দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে কালোজিরে, কাঁচালঙ্কা ফোরন দিয়ে মাছগুলি দিয়ে দিতে হবে।

আরও পড়ুন : ভাতে ঘি খাওয়ার অভ্যাস, আদৌ খাঁটি ঘি তো? বুঝুন এই উপায়ে

সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করতে হবে। ঢাকা খুলে দিতে হবে পেঁয়াজ কুচি। আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে শেষে ধনেপাতাকুচি আর লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন কাতলার এই পদ।