মাত্র ১৫ দিনই খোলা, ২ অক্টোবরের পর আর কবে কোথায় বন্ধ থাকবে ব্যাঙ্ক?

Published on:

Published on:

Bank Holiday find out the days banks will remain closed next week
Follow

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। গতকাল গিয়েছে গান্ধী জয়ন্তী। এই উপলক্ষে ২ অক্টোবর শুক্রবার ব্যাঙ্ক (Bank Holiday) ছিল বন্ধ। এরপর আসছে দুর্গাপুজো। পুজো উপলক্ষে টানা ছুটি থাকবে ব্যাঙ্কে। এই মাসে অধিকাংশ দিনই ব্যাঙ্ক বন্ধ থাকছে। মাত্র ১৫ দিনই থাকবে খোলা। ২ অক্টোবরের পর কবে কোথায় বন্ধ থাকবে ব্যাঙ্ক?

কবে কোথায় বন্ধ ব্যাঙ্ক (Bank Holiday)

২ অক্টোবরের পর আগামী ১৭ অক্টোবর মহাসপ্তমী। ওইদিন আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর ১৯ অক্টোবর মহানবমী। ওইদিন পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২০ অক্টোবর বিজয়া দশমী বা দশেরা। ওইদিন পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে থাকবে ব্যাঙ্ক বন্ধ। তবে গ্যাংটক ও ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holiday after 2 October

উৎসবের মরশুমে পরপর ছুটি: ২১ অক্টোবর কলকাতা, আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি, তিরুবনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২২ ও ২৩ অক্টোবর গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর ২৬ অক্টোবর রয়েছে লক্ষ্মীপুজো। ওইদিনও দেশের একাধিক শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৯ অক্টোবর পালিত হবে করবা চৌথ। ওইদিন সিমলায় ব্যাঙ্ক (Bank Holiday) বন্ধ থাকবে। এরপর ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

 আরও পড়ুন : ছোট্ট ঘরে একসঙ্গে ৬ জন, খিদে মেটাত ফুচকা, কেমন ছিল অমিতাভের কলকাতা জীবন?

প্রতি রবিবার ছুটি: এই ছুটিগুলি ছাড়াও মাসের সব রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটিগুলির কথা মাথায় রেখেই ব্যাঙ্কের কাজ আগেভাগে সেরে রাখাই ভালো।

আরও পড়ুন : টিকিট বাতিলের চিন্তা শেষ, আরও ১৯ জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অবশ্য ডিজিটাল পরিষেবা, ইউপিআই চালু থাকবে। তবে চেক সংক্রান্ত কোনও কাজ, অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও পরিষেবা থেকে নথিপত্র যাচাই ছুটির কারণে পিছিয়ে যেতে পারে।