পাত্তা পেল না হরমুজের হুমকি! সেপ্টেম্বরে ভারতের অপরিশোধিত তেল আমদানিতে রেকর্ড

Published on:

Published on:

Know detailed information and statistics about India Crude Oil Import.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় পরিসংখ্যান সামনে এসেছে। মূলত, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের (India Crude Oil Import) অপরিশোধিত তেল (Crude Oil) আমদানি বেড়ে দৈনিক ৫২.৬ লক্ষ ব্যারেলে পৌঁছেছে। যা এক বছরের মধ্যে সর্বোচ্চ হিসাবে বিবেচিত হচ্ছে। এর প্রধান কারণ হল উপসাগরীয় দেশগুলি থেকে সরবরাহ বৃদ্ধি এবং হরমুজ প্রণালী (Starit of Hormuz) দিয়ে তেল আমদানির ক্ষেত্রে চলাচলের উন্নতি।

সেপ্টেম্বরে ভারতের অপরিশোধিত তেল আমদানিতে (India Crude Oil Import) রেকর্ড:

ভারতের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী হল ইরাক: জানিয়ে রাখি যে, পরিসংখ্যান অনুযায়ী গত সেপ্টেম্বরে, রাশিয়ার পর ইরাক ভারতের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী হয়ে উঠেছে। ভারত ইরাক থেকে প্রতিদিন প্রায় ৫,২৫,০০০ ব্যারেল তেল পেয়েছে। এরপর সৌদি আরব থেকে দৈনিক ৫.১৭ লক্ষ ব্যারেল এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে ৪.৩৮ লক্ষ ব্যারেল সরবরাহ করা হয়েছে।

Know detailed information and statistics about India Crude Oil Import.

উপসাগরীয় দেশগুলির অংশ ৩৯ শতাংশে পৌঁছেছে: উল্লেখ্য যে, কুয়েত থেকেও আমদানিতে ব্যাপক বৃদ্ধি ঘটেছে। সেপ্টেম্বরে সেখান থেকে প্রতিদিন প্রায় ৩.৩৫ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এসেছে। যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। মূলত, গত সেপ্টেম্বরে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৩৯ শতাংশই এসেছে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, ওমান এবং কাতার থেকে। এর ফলে ভারতীয় শোধনাগারগুলি রাশিয়ার তেল ছাড়া অন্য উৎস থেকে ক্রয় বাড়ানোর সুযোগ পেয়েছে। অগাস্টের শুরুতে পশ্চিম এশিয়া থেকে ভারতে অপরিশোধিত তেলের সরবরাহ প্রায় ৭৪ শতাংশ বেড়ে দৈনিক ২১ লক্ষ ব্যারেলে পৌঁছেছিল।

আরও পড়ুন: চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ ঘিরে দ্বন্দ্ব অব্যাহত! ১৭ সেপ্টেম্বরের বৈঠকের ভিডিও চাইলেন নোয়েল টাটা

হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি কীভাবে বেড়েছে: জানিয়ে রাখি যে, হরমুজ প্রণালীর ঝুঁকি থাকা সত্ত্বেও, উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদক ও ব্যবসায়ীরা সরবরাহ বজায় রাখতে উদ্ভাবনী পদ্ধতি অবলম্বন করেছেন। কিছু বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ তাদের এআইএস ট্রান্সপন্ডার বন্ধ রেখে প্রণালীটি অতিক্রম করছে এবং সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানের জলসীমায় জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে তেল পরিবহণ করা হচ্ছে।
এছাড়াওসৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনও পুনরায় চালু হয়েছে এবং লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত তেল লোডিং শুরু হয়েছে।

আরও পড়ুন: চেষ্টা ছিল ব্লু টাইগার্সের, হল লড়াই! ঐতিহাসিক ম্যাচে ভারতকে ৪-০ গোলে পরাজিত করল ব্রাজিল

রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমানোর উপায়: বর্তমান সময়ে উপসাগরীয় অঞ্চলগুলি থেকে তেল আমদানি বৃদ্ধি করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, রাশিয়া থেকে তেল ক্রয়ের ওপর আমেরিকার সম্ভাব্য শুল্ক চাপ বজায় রয়েছে। মূলত, মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের বৃহত্তর পরিমাণ সহজলভ্য হলে ভারতীয় শোধনাগারগুলি তাদের সরবরাহের উৎস পরিবর্তন করার আরও সুযোগ পায়।