নীল-সাদা থেকে হলুদ-কালো, কলকাতার EM বাইপাসে এবার চোখে পড়বে নতুন রঙের ছোঁয়া

Published on:

Published on:

Kolkata Bypass is changing now, a touch of yellow and black
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পালাবদলের পর বদল হয়েছে ধর্মতলার চত্বর। সেখানে দেখা গিয়েছে রাস্তা এবং সংলগ্ন ডিভাইডার ও ব্যারিকেড এর রং পাল্টে গিয়েছে। আর সেই ছবি এবার দেখা গেল কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে (Kolkata Bypass)। নীল সাদার বদলে এবার বাইপাস সংলগ্ন ব্যারিকেড ও ডিভাইডার হলুদ কালো ও সাদা রং করা হচ্ছে।

বদলাচ্ছে EM বাইপাস, এবার হলুদ-কালোর ছোঁয়া (Kolkata Bypass)

হলুদ কালো রঙের কনট্রাস্ট বেশি হওয়ায় যেকোনো ধরনের আলো কিংবা আবহাওয়া দৃশ্যমানতা বেশি থাকে। সেই কারণেই গোটা বিশ্বের ট্রাফিক পরিচালনায় এই রংয়ের ব্যবহারের প্রচলন রয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে নীল-সাদার বদলে এবার হলুদ কালো বা সাদা রঙের সাজবে পুরো কলকাতার রাস্তাঘাট (Kolkata Bypass)।

Kolkata Bypass is changing now, a touch of yellow and black

আরও পড়ুন: পুজোয় ট্রেনযাত্রীদের স্বস্তি, ভিড় সামলাতে বাড়তি স্পেশাল ট্রেন

যদিও তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি ভবন থেকে শুরু করে ফুটপাথের ওয়েলিংয়ের সরকারি সম্পত্তিতে নীল সাদা রংয়ের ব্যবহার করা দেখা যেত। যদিও এই নীল সাদা রংয়ের কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। তবে এবার সেই রঙের পরিবর্তন দেখা যাচ্ছে কলকাতার রাস্তা ও সংলগ্ন ডিভাইতার ও ব্যারিকেডে।

প্রসঙ্গত রাজ্যে পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বাংলাকে আবর্জনা মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ইতি মধ্যে করা পদক্ষেপ গ্রহণ করেছেন। কাজ ঠিকমত হচ্ছে কিনা এবং পরিচ্ছন্নতার নিয়ম মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তিনি সকাল থেকে সন্ধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

তার স্পষ্টবার্তা “রাস্তায় জঞ্জাল ফেলা, ফুটপাথ দখল কিংবা বেআইনি পার্কিং কোনওভাবেই বরদাস্ত করা হবে না। রাস্তায় নেমে কোথাও বেনিয়ম দেখলেই তিনি কড়া ভাষায় ধমক দিচ্ছেন। চলতি বছর ১ সেপ্টেম্বর থেকে নতুন করে কড়াকড়ি শুরু করছে সরকার। শহরের রাস্তাঘাটে যত্রতত্র থুতু ফেললে দিতে হবে জরিমানা। রাস্তায় আবর্জনা ফেললে, প্রকাশ্যে মল-মূত্রত্যাগ করলেও জরিমানা দিতে হবে।”