বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে উৎসবের মরশুম। এই উৎসবের মরশুমকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বড়সড় প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ পূর্ব রেল। উৎসবে মরশুমে ১৯ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। জেনে নিন সেই ট্রেনগুলির সময়সূচী।
পুজোয় বাড়তি স্পেশাল ট্রেন, দক্ষিণ-পূর্ব রেলের বড় ঘোষণা (Indian Railways)
গত বছর উৎসবের মরশুমে মোট ১৯ জোড়া স্পেশাল ট্রেন ৩৫৬ টি ট্রিপ করে। যার মধ্যে আর্টজোড়া স্পেশাল ট্রেন পরবর্তীতে স্থায়ী পরিষেবার রূপান্তরিত করা হয় (Indian Railways)। এছাড়াও দক্ষিণ পূর্ব রেলের আওতাধীন এলাকায় ১৩জোড়া স্পেশাল ট্রেনের যাত্রা শুরু বা শেষ হয়েছিল (Indian Railways)।

আরও পড়ুন: পুরী যাওয়ার পথে জঙ্গল-জলের মাঝে রাত কাটান, পুজোয় মিলতে পারে হাতির দেখা
আর এবার উৎসবের ভিড় সামাল দিতে একাধিক গুরুত্বপূর্ণ রুটে স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে রইল সেই ট্রেন গুলির তালিকা।
এক নজরে দেখে নিন উৎসবের মরশুমে কোন কোন ট্রেন গুলি চালানো হবে।
শালিমার–চরলাপল্লি–শালিমার — 08045/08046
বিশাখাপত্তনম–শালিমার–বিশাখাপত্তনম — 08508/08507
শালিমার–খুরদা রোড–শালিমার — 08043/08044
সাঁতরাগাছি–আজমের–সাঁতরাগাছি — 08611/08612
সাঁতরাগাছি–নাহারলাগুন–সাঁতরাগাছি — 08047/08048
পুরী–সাঁতরাগাছি–পুরী — 08405/08406
তিরুবনন্তপুরম–সাঁতরাগাছি–তিরুবনন্তপুরম — 06081/06082
চরলাপল্লি–সাঁতরাগাছি–চরলাপল্লি — 07221/07222
সাঁতরাগাছি–দিঘা–সাঁতরাগাছি — 02847/02848
মালদহ টাউন–দিঘা–মালদহ টাউন — 03465/0346
রাঁচি–আজমের–রাঁচি — 09620/09619
রাঁচি–আনন্দ বিহার–রাঁচি — 02877/02878
হাতিয়া–বানো–হাতিয়া — 08631/08632
রাঁচি–আলিপুরদুয়ার–রাঁচি — 08661/08662
হাতিয়া–এসএমভিটি বেঙ্গালুরু–হাতিয়া — 08637/08638
হাতিয়া–এলটিটি মুম্বই–হাতিয়া — 08609/08610
এলটিটি মুম্বই–সাঁতরাগাছি–এলটিটি মুম্বই — 01107/01108
লখনউ–আদিত্যপুর–লখনউ — 04218/04217
রাঁচি–শালিমার–রাঁচি — 08616/08615
এর পাশাপাশি আরও এক জোড়া স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের এলাকা দিয়ে চলবে।
সক্ষমতা বাড়াতে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন নিয়মে নিয়মিত তিরিশটি কোচ স্থায়ীভাবে বাড়ানো হয়েছে। গত বছর অতিরিক্ত চাহিদা মেটাতে ৭৪ টি কোচ স্থায়ীভাবে যুক্ত করা হয়েছিল (Indian Railways)।













