বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair)। প্রতি বছর এই বই পার্বণের জন্য অপেক্ষায় থাকেন বইপ্রেমীরা। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ২০২৭ সালের বইমেলার অফিশিয়াল পোর্টাল। এবছর বইমেলা সংক্রান্ত বিভিন্ন পরিষেবা আরও সহজ এবং ডিজিটাল বানাতে চালু করা হয়েছে বিশেষ ওয়েবসাইট। বইমেলা সংক্রান্ত বিভিন্ন কাজ বাড়িতে বসে পোর্টালের মাধ্যমেই করা যাবে।
বইমেলায় (Kolkata Book Fair) স্টল বুকিংয়ের জন্য অনলাইনে আবেদন
কলকাতা বইমেলায় স্টল বুকিংয়ের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মোবাইল নম্বর ও ইমেল যাচাই করে প্রকাশক, বই বিক্রেতা ও লিটল ম্যাগাজিনের প্রতিনিধিরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রও আপলোড করা যাবে পোর্টালে।

আরও সহজ হবে পোর্টাল: বইমেলার (Kolkata Book Fair) অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে এই পোর্টাল। বইমেলার তারিখ, সময়, স্থান, বিজ্ঞপ্তি, নির্দেশিকার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই পোর্টালে পাওয়া যাবে।
আরও পড়ুন : “ভালো সিনেমার পাশে দাঁড়াতে আলাদা করে কাউকে ডাকতে হয় না”, ‘অভিনেত্রী’ নিয়ে স্পষ্ট জবাব দুর্জয় মণ্ডলের
কতদিন চলবে বইমেলা: প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৫০ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের থিম কান্ট্রি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যথাসময়ে নেবে উপদেষ্টা কমিটি। জানা যাচ্ছে, এবার কম্পিউটারাইজড বা অটোমেটিক পদ্ধতিতে স্টল বন্টন করা হতে পারে এবার।
আরও পড়ুন : পুজোয় ভিড় সামলাতে তৎপর পুলিশ, একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, তালিকায় কী কী?
এবারের বইমেলার স্লোগান ‘বই পড়ুন, বই পড়ান’। মূলত বইমেলার প্রস্তুতি এবং অংশগ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।













