বাংলাহান্ট ডেস্ক : আগামী শনিবার মহালয়া (Mahalaya 2026)। ওইদিন সকাল থেকেই শহর জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে নানান অনুষ্ঠান। বিশেষ করে ইডেন গার্ডেন্সে এদিন থাকছে বিশেষ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গান বাজনার পাশাপাশি বাংলা লোকসংস্কৃতির নানান অনুষ্ঠানও আয়োজিত হবে এদিন। এছাড়াও এদিন ইডেন গার্ডেন্সে বড় আকর্ষণ হতে চলেছে ড্রোন শো।
মহালয়ার (Mahalaya 2026) অনুষ্ঠান নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
শনিবার মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মহালয়ার কর্মসূচি সম্পর্কে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মহালয়ার দিনই বড় করে মা দুর্গাকে বরণ করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তিনি আরও বলেন, বিসর্জনের কার্নিভাল নয়, বরং মহালয়ার দিন মাকে আগমনীর মধ্যে দিয়ে বরণ করা হবে।

কী কী থাকছে অনুষ্ঠানে: মুখ্যমন্ত্রী জানান, বাংলার সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে মহালয়ার অনুষ্ঠানে। ইডেন গার্ডেন্সে বাজবে ঢাক, শঙ্খ। এছাড়াও থাকবে নাচের অনুষ্ঠান। বাংলার লোকসংস্কৃতির বিভিন্ন ধারাকে তুলে ধরা হবে অনুষ্ঠানে। থাকবে ঐতিহ্যবাহী ছৌ নৃত্য। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীদের অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : পুজোয় ভিড় সামলাতে তৎপর পুলিশ, একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, তালিকায় কী কী?
থাকছে ড্রোন শো: এদিনের অনুষ্ঠানের (Mahalaya 2026) সবথেকে বড় আকর্ষণ নিঃসন্দেহে হতে চলেছে ড্রোন শো। ৩০০০ ড্রোনের মাধ্যমে আকাশে মা দুর্গার আগমনের দৃশ্য দেখানো হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে যে বেশ বর্ণাঢ্য অনুষ্ঠান হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন : পুজোর আড্ডা জমজমাট, অতিথিদের পাতে দিন মুচমুচে মাছের চপ, রইল রেসিপি
এর আগে তৃণমূল সরকারের আমলে দুর্গাপুজোর পর আয়োজিত হত বিসর্জন কার্নিভাল। রেড রোডে বড়সড় আয়োজন হত কার্নিভালের। কিন্তু রাজ্যে নতুন সরকার এসেই কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তার বদলে মহালয়া থেকেই শুরু হবে উৎসবের আমেজ।













