পুজোর মরশুমে রেশনে ফেস্টিভ প্যাকেজ! এবার হাফ দামে ডাবল সুজি পাবেন গ্রাহকরা

Published on:

Published on:

Ashok Kirtania announced Ration festive package semolina quota has doubled
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে রেশন গ্রাহকদের জন্য বিশেষ ফেস্টিভ প্যাকেজ (Ration Festive Package) ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নবান্নে একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান, উৎসবের মরশুমে হাফ দামে চিনি, ময়দা ও সুজি পাবেন রেশন গ্রাহকরা। এবার রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া (Ashok Kirtania) বললেন, আগে ২৫০ গ্রাম সুজি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। সেটা বাড়িয়ে এবার ৫০০ গ্রাম করা হল।

রেশনের ফেস্টিভ প্যাকেজে মিলবে ডাবল সুজি | (Ration Festive Package)

রবিবার খাদ্যমন্ত্রী জানান, রাজ্যবাসীর জন্য নতুন খবর। আমরা প্রত্যেকটি পরিবারকে ২৫০ গ্রাম করে সুজি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সাংবাদিক বৈঠক করে জানান, প্রতিটি পরিবারকে ৫০০ গ্রাম করে সুজি দেওয়া হবে। তাই সেই পরিমাণ বাড়িয়ে ৫০০ গ্রাম করা হল।

আরও পড়ুনঃ তৃণমূল সাংসদের পদে ইস্তফা দিয়েছেন আগেই! এবার রাজ্যসভার ভোটে BJP প্রার্থী কোয়েল মল্লিক

অশোক জানান, আগে এর জন্য রাজ্যের ১১৪ কোটি টাকা খরচ হত। তবে এবার সেই খরচ বেড়ে দাঁড়াচ্ছে ১৫০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী মনে করছেন, প্রতিটি পরিবারের জন্য ২৫০ গ্রাম সুজি কম হবে। সেই কারণে পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে।

এদিকে মুখ্যমন্ত্রী গতকালই জানিয়েছেন, উৎসবের মরশুমে রেশনে চিনি, ময়দা ও সুজি হাফ দামে পাওয়া যাবে। ১ কেজি ময়দা মাত্র ১৯ টাকা ও ১ কেজি চিনি মাত্র ৩০ টাকায় মিলবে বলে জানিয়েছেন তিনি।

তবে সুজি প্রথমে ২৫০ গ্রাম দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল। এবার তা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ হাফ দামেই এবার ৫০০ গ্রাম সুজি পাবেন রেশন গ্রাহকরা। সুজির টেন্ডার প্রক্রিয়া এখনও চলছে বলে জানিয়েছেন শুভেন্দু।

Ration Festive Package

রাজ্যের খাদ্যমন্ত্রী জানিয়েছেন, উৎসবের মরশুমে হাফ দামে চিনি, ময়দা ও সুজি কোনও নির্দিষ্ট শ্রেণির জন্য নয়। রাজ্যের রেশন ব্যবস্থার অধীনস্থ প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবারই এই সুবিধা পাবে। এমনকি আগামীদিনে রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে এই খাদ্যসামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যেও দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।