অন্নপূর্ণা যোজনার টাকায় উমার আরাধনা! অভিনব উদ্যোগ উচিতপুর গ্রামের মহিলাদের

Published on:

Published on:

First time Durga Puja with Annapurna Yojana money in Sabang village
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করেছে বিজেপি সরকার। এই প্রকল্প শুরু হয়েছে প্রায় চার মাস হতে চলল। এবার সেই অন্নপূর্ণা যোজনার টাকাতেই পশ্চিম মেদিনীপুরের সবংয়ের উচিতপুর গ্রামের মহিলারা প্রথমবারের জন্য দুর্গাপুজোর (Durga Puja 2026) আয়োজন করতে চলেছেন। নাওয়া-খাওয়া ভুলে এখন জোরকদমে চলছে কাজ।

অন্নপূর্ণা যোজনার টাকায় প্রথমবার দুর্গাপুজো | (Annapurna Yojana)

সবংয়ের উচিতপুর মূলত কৃষিনির্ভর একটি গ্রাম। কেউ কেউ ছোটখাটো ব্যবসার সঙ্গেও যুক্ত। গ্রামের মহিলারা একজোট হয়ে একাধিক স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন। কারও বিউটি পার্লার আছে, কেউ চায়ের দোকান চালান, কারও আবার রয়েছে চপের দোকান। সেই সঙ্গেই রয়েছে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা।

আরও পড়ুনঃ আজই শেষ সেবা সেতু ক্যাম্প! সরকারি প্রকল্পগুলিতে এবার কীভাবে আবেদন করবেন জানুন

জানা গিয়েছে, উচিতপুর গ্রামের মহিলাদের আলোচনায় হঠাৎ একদিন দুর্গাপুজোর প্রসঙ্গ ওঠে। সবার তরফ থেকে ইতিবাচক সাড়া আসতেই তোড়জোড় শুরু হয়ে যায়। গঠিত হয় উচিতপুর মহিলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

সবংয়ের এই গ্রামে ২৫টিরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। প্রত্যেকটির সদস্য সংখ্যা ১০-এর বেশি। পুজো কমিটির সভাপতি জয়ন্তী পাল বলেন, সবাই ৩০০ টাকা করে চাঁদা দিলেও ৭৫ হাজার টাকা হয়ে যায়। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্নপূর্ণা যোজনায় দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে ছোট করে হলেও নিশ্চিতভাবে পুজো সম্ভব। এছাড়া বিত্তশালী লোকজন যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আরও জাঁকজমক করে পুজো করা যাবে।

বর্তমানে উচিতপুর গ্রামে জোরকদমে পুজোর তোড়জোড় চলছে। কাঁধে কাঁধে মিলিয়ে নানা কাজ করছেন মহিলারা। উৎসাহ জোগাচ্ছেন বাকি গ্রামবাসীরা। পুজোর কটা দিন মায়ের আরাধনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা।

annapurna yojana(105)

গ্রামের সবাইকে নিয়ে নাচ, গান, আবৃত্তি সহ নানা অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবিরের পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গেই দুঃস্থদের নতুন পোশাক দেওয়া ও নবমীর দিন ভোগ বিতরণের পরিকল্পনা আছে বলে জানান পুজো কমিটির সভাপতি।

অন্নপূর্ণা যোজনার টাকায় শুধু উচিতপুর গ্রামে নয়, রাজ্যের আরও নানা প্রান্তে দুর্গাপুজো হচ্ছে। হুগলির পান্ডুয়ার সিমলাগড় গোয়ারা হাটপুকুর গ্রাম সহ একাধিক গ্রামের নাম রয়েছে সেই তালিকায়। সব মিলিয়ে, রাজ্যবাসীর উৎসবের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বিজেপি সরকারের এই প্রকল্প।