বাংলা হান্ট ডেস্কঃ গত মাসে অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) ৩ হাজার টাকা পেয়েছেন রাজ্যের বহু মহিলা। এবার অক্টোবরের কিস্তির টাকা কবে ঢুকবে, আর কারা এই টাকা পাবেন বা কারা পাবেন না, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন উপভোক্তারা। কারণ এখনও অন্নপূর্ণা যোজনার আবেদন ও নথি যাচাইয়ের কাজ চলছে। এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক, অক্টোবরে কারা ৩ হাজার টাকা পাবেন, কারা বাদ পড়তে পারেন এবং টাকা না পেলে কী করবেন।
ফের যাচাই হচ্ছে অন্নপূর্ণার (Annapurna Yojana) তালিকা
অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) টাকা দেওয়া শুরু হলেও সব আবেদনকারীর যাচাই এখনও শেষ হয়নি। মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছিলেন, ১৭ অগাস্ট অনেকেই অন্নপূর্ণার টাকা পেয়েছিলেন। কিন্তু পরে যাচাইয়ে কেউ অযোগ্য প্রমাণিত হলে তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।
আবেদন করার সময় ভুল তথ্য দেওয়া, কোনও তথ্য গোপন করা বা জমা দেওয়া নথির সঙ্গে আবেদনের তথ্য না মিললে সমস্যা হতে পারে। অনেক আবেদনকারী অনলাইনে তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে। সেই তথ্য বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হচ্ছে।
অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে স্থায়ী সরকারি কর্মী, নিয়মিত সরকারি বেতন বা পেনশনভোগী এবং আয়করদাতাদের মতো কয়েকটি শ্রেণি এই সুবিধার বাইরে। যাচাইয়ের সময় এই বিষয়গুলিও দেখা হচ্ছে।
সেপ্টেম্বরে টাকা পেয়েছেন প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা
সেপ্টেম্বরের কিস্তির টাকা (Annapurna Yojana) ১৭ সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল। ‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানোর কথা ঘোষণা করা হয়েছিল। তাই গত মাসে টাকা পাওয়া অনেকেই এবার অক্টোবরের কিস্তির অপেক্ষায় রয়েছেন।
অক্টোবরে কবে ঢুকবে ৩ হাজার টাকা?
অক্টোবরে ঠিক কোন দিনে টাকা ঢুকবে, তা এখনও সরকার জানায়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নিয়ম অনুযায়ী যাঁরা যোগ্য এবং যাঁদের নথি যাচাই চলছে, তাঁরা বঞ্চিত হবেন না। ৩ অক্টোবরও তিনি জানান, নথি যাচাই চলছে এবং যোগ্য সবাই অন্নপূর্ণার টাকা (Annapurna Yojana) পাবেন। কাউকে বঞ্চিত করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।
আগের ঘোষণা অনুযায়ী, যাচাই শেষ হওয়া যোগ্য উপভোক্তাদের প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার কথা ছিল। তবে অক্টোবরের নির্দিষ্ট দিন এখনও ঘোষণা হয়নি। তাই ৪ থেকে ১০ অক্টোবরের মধ্যেই টাকা ঢুকবে, এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
টাকা না পেলে কী করবেন?
যাঁদের এখনও টাকা আসেনি অথবা আবেদন স্ট্যাটাসে ‘Under Enquiry’, ‘Under Process’ কিংবা ‘Rejected’ দেখাচ্ছে, তাঁদের সমস্যাও খতিয়ে দেখা হচ্ছে। ২ অক্টোবর থেকে সেবা সেতু শিবির শুরু হয়েছে। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত সমস্যার কথা জানানো যাবে। অন্নপূর্ণার (Annapurna Yojana) টাকা না পাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ-বিক্ষোভের খবরও এসেছে।

আরও পড়ুনঃ ২০২৫-এর OBC সার্টিফিকেট আর বৈধ নয়! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের
তাই গত মাসে ৩ হাজার টাকা (Annapurna Yojana) পেলেও অক্টোবরের টাকা নিশ্চিত নয়। ফের নথি, যোগ্যতা এবং আবেদনের তথ্য যাচাই হতে পারে। অযোগ্য প্রমাণিত হলে নাম তালিকা থেকে বাদ পড়ে পরের কিস্তি বন্ধ হতে পারে। তবে নিয়ম অনুযায়ী যাঁরা যোগ্য, তাঁদের বঞ্চিত করা হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার।













