বাংলা হান্ট ডেস্ক: দেশের লজিস্টিকস এবং ট্রান্সপোর্টেশনের প্রসঙ্গে সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা (Cabinet Decision) একটি ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিকস অথরিটি (Integrated Transport and Logistics Authority) তথা ITLA তৈরির প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও ১০,০০০ কোটি টাকার একটি MSE গ্রোথ ফান্ডও অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভাপতিত্বে সম্পন্ন হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলি অনুমোদিত হয়। বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। জানিয়ে রাখি যে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফেব্রুয়ারিতে তাঁর বাজেট উপস্থাপনের সময়ে MSE গ্রোথ ফান্ড ঘোষণা করেন। এটি মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ তথা MSME সেক্টরকে শক্তিশালী করতে এবং ব্যবসাগুলিকে ভবিষ্যতের জন্য আরও মজবুত হিসাবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার একটি অংশ। সরকারের দাবি, এই উদ্যোগটি ‘বিকশিত ভারত ২০৪৭’ গড়ার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে কাজ করবে।
১০,০০০ কোটির SME গ্রোথ ফান্ডের অনুমোদন কেন্দ্রের (Cabinet Decision):
এর সুফল: উল্লেখ্য যে, এই ফান্ডের লক্ষ্য হল এন্টারপ্রাইজগুলিকে ইক্যুইটি সাপোর্ট প্রদান করা। এটি নির্দিষ্ট কিছু মানদণ্ডের সঙ্গে যুক্ত ইন্সেন্টিভ প্রদান করবে। মূলত, নির্মলা সীতারামন সরকারের ৩ টি ‘কর্তব্যের’ প্রথমটির অধীনে এই ফান্ডের প্রস্তাব করেছিলেন। এর লক্ষ্য হল প্রোডাক্টিভিটি ও কম্পিটিটিভনেস বৃদ্ধি এবং অস্থির গ্লোবাল ডায়নামিকসের ও মোকাবিলায় সক্ষমতা তৈরির মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত ও টেকসই করা।
#CabinetDecisions | Cabinet approves Commitment of ₹ 10,000 Crore towards establishment of the SME Growth Fund for direct equity investments in Small and Medium Enterprises to create future champions https://t.co/jOeUSC6uW6
— Dhirendra Ojha (@DG_PIB) October 6, 2026
ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিকস অথরিটি: ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা শুক্রবার একটি স্পেশাল পেপার্স ভেহিক্যাল তথা SPV-র মতো ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিকস অথরিটি (ITLA) তৈরির অনুমোদন দিয়েছে। এর উদ্দেশ্য হল ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকসের বিস্তৃত ক্ষেত্রে রিসার্চ থেকে শুরু করে প্ল্যানিং, অ্যাপ্রেজল, মনিটরিং এবং ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মজবুত করা। এছাড়াও, এর অন্যতম লক্ষ্য হল ট্রান্সপোর্ট সম্পর্কিত বিভিন্ন মন্ত্রক ও সংস্থার মধ্যে পরিকল্পনা ও বাস্তবায়নের অসামঞ্জস্যতার কারণে উদ্ভূত দীর্ঘদিনের প্রতিবন্ধকতাগুলিকেও মোকাবিলা করা।
আরও পড়ুন: ভারতের অর্থনীতির ওপর ভরসা World Bank-এর! বাড়ানো হল GDP Growth-এর অনুমান
জানিয়ে রাখি যে, ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিকস অথরিটি ভারতে ILTA-র প্ল্যানিংয়ে শীর্ষ সংস্থা হিসাবে কাজ করবে। এই অথরিটির কাছে মাল্টি-মোডাল পরিকল্পনা নিশ্চিত করার জন্য ৫০০ কোটি টাকা বা তার বেশি ব্যয়ের সরকারি পরিকাঠামো প্রকল্প মূল্যায়নের দায়িত্ব থাকবে। এটি ট্রান্সপোর্ট ও ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলিও পর্যবেক্ষণ করবে এবং সমস্যা সমাধানের জন্য সমন্বয় সাধন করবে ও কাজ শেষ হওয়ার পর এর প্রভাব মূল্যায়ন করবে।
এর মূল ভূমিকার মধ্যে সড়ক থেকে শুরু করে রেলপথ, বন্দর, বিমান চলাচল, ইনল্যান্ড ওয়াটারওয়ে, আর্বান মবিলিটি, কোস্টাল শিপিং, এবং লজিস্টিকস কভার করার ক্ষেত্রে একটি লং টার্ম ট্রান্সপোর্ট প্ল্যান তৈরি করাও শামিল রয়েছে। এটি GSTN ই-ওয়ে বিল সহ FASTag, GPS, Vaahan এবং আর্বান ট্রাফিক ডেটা ইন্টিগ্রেট করবে। এছাড়াও প্রজেক্ট প্ল্যানিংয়ের জন্য ফ্রেট-ফ্লো এবং অরিজিন-ডেস্টিনেশন অ্যানালিটিক্সের ব্যবহার করবে।













