বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে এখন আলোচনা চলছে। ৭ অক্টোবর থেকে কর্ণাটকের বেঙ্গালুরুতে এই নিয়ে আলোচনা শুরু হবে। ৮ অক্টোবর পর্যন্ত চলবে সেই আলোচনা। এরপর ২২ ও ২৩ অক্টোবর মুম্বইতে কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই কর্মী সংগঠনগুলি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি জানিয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে ৬, ৭ এবং ৮ লেভেলের কর্মীদের বেসিক পে কত হতে পারে, সেই হিসাবও সামনে এসেছে।
8th Pay Commission : ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে কত হবে বেসিক?
সপ্তম বেতন কমিশনে লেভেল ৬-এর বেসিক পে ৩৫,৪০০ টাকা। লেভেল ৭-এর ৪৪,৯০০ টাকা এবং লেভেল ৮-এর ৪৭,৬০০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী এই বেসিক কত হতে পারে, দেখে নিন।
1. ফিটমেন্ট ফ্যাক্টর ২ হলে
– লেভেল ৬: ৭০,৮০০ টাকা
– লেভেল ৭: ৮৯,৮০০ টাকা
– লেভেল ৮: ৯৫,২০০ টাকা
2. ফিটমেন্ট ফ্যাক্টর ২.১৫ হলে
– লেভেল ৬: ৭৬,১১০ টাকা
– লেভেল ৭: ৯৬,৫৩৫ টাকা
– লেভেল ৮: ১,০২,৩৪০ টাকা
3. ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৮ হলে
– লেভেল ৬: ৮০,৭১২ টাকা
– লেভেল ৭: ১,০২,৩৭২ টাকা
– লেভেল ৮: ১,০৮,৫২৮ টাকা
4. ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে
– লেভেল ৬: ৯০,৯৭৮ টাকা
– লেভেল ৭: ১,১৫,৩৯৩ টাকা
– লেভেল ৮: ১,২২,৩৩২ টাকা
কী এই ফিটমেন্ট ফ্যাক্টর?
সহজভাবে বললে, বেতন কমিশনে কর্মীদের নতুন বেসিক পে ঠিক করার জন্য একটি গুণক ব্যবহার করা হয়। সেটাই ফিটমেন্ট ফ্যাক্টর। এই ফ্যাক্টর যত বাড়বে, নতুন বেসিক পেও তত বাড়বে। এর হিসাব হল-
বর্তমান বেসিক পে × ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে।
ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি কেন?
কর্মীদের জীবনযাত্রার খরচ এবং মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি উঠেছে। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বা NC-JCM ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। এই দাবি কার্যকর হলে লেভেল-১ কর্মীদের ন্যূনতম বেসিক ১৮,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৬৯,০০০ টাকা হতে পারে।

আরও পড়ুনঃ একবার টাকা পেলেই নিশ্চিন্ত নন! অন্নপূর্ণা যোজনায় ফের যাচাই, বাদ পড়তে পারেন কারা?
অন্যদিকে, ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ বা BPMS ৪ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। এই দাবি কার্যকর হলে লেভেল-১ কর্মীদের ন্যূনতম বেসিক ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৭২,০০০ টাকা হতে পারে (8th Pay Commission)।













