কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন? বাড়ি ফেরার দরকার নেই, দূরে বসেই করুন রেশনের ই কেওয়াইসি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কর্মসূত্রে বা শিক্ষার কাজে অনেকেই শহরের বাইরে বা ভিন রাজ্যে থাকেন। ব্যস্ততার মাঝে সবসময় বাড়িতে ফেরাও হয়ে ওঠে না। এদিকে রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ, রেশন কার্ডের ই কেওয়াইসি (Ration e-KYC) করা বাধ্যতামূলক। তবে তার জন্য বাড়ি ফেরার প্রয়োজন হবে না। দেশের যেকোনো জায়গা থেকেই এবার রেশন কার্ডের ই কেওয়াইসি করার সুযোগ থাকছে বলে জানিয়েছে খাদ্য দফতর।

দূরে থেকেও করতে পারবেন রেশনের ই কেওয়াইসি (Ration e-KYC)

জানা যাচ্ছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা উপভোক্তারা দেশের যেকোনো জায়গায় পছন্দের রেশন দোকানে গিয়ে আধার কার্ডের মাধ্যমে ই কেওয়াইসি করতে পারবেন। মূলত যারা রাজ্যের বাইরে থাকেন, পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে বলে খবর।

How to complete ration e-KYC from different state

কীভাবে হবে অনলাইনে: খাদ্য দফতর জানিয়েছে, ই কেওয়াইসি দেশের যেকোনো রেশন দোকান থেকে করা যেতে পারে। ফলত কেউ যদি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন তবে ই কেওয়াইসি করার জন্য তাকে নিজের রাজ্যে ফিরতে হবে না। রেশন দোকানে যেতে না পারলেও অনলাইনেও ই কেওয়াইসি করা যাবে। NIC এর Mera eKYC মোবাইল অ্যাপে আধার বেসড ফেস অথেনটিকেশন দিয়ে পরিচয় যাচাই করার ব্যবস্থা রয়েছে। তবে অনলাইনে ই কেওয়াইসি (Ration e-KYC) করার আগে সরকারি নির্দেশিকা অনুযায়ী সঠিক অ্যাপ ও পদ্ধতি জেনে নেওয়া জরুরি।

আরও পড়ুন : ফ্রিজে রাখা ডিম খেয়ে যাচ্ছেন এক সপ্তাহ ধরে! ফ্রিজে কতদিন ভালো থাকে ডিম?

কোথায় মিলবে তথ্য: উল্লেখ্য, NFSA পোর্টালে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রেশন কার্ড সংক্রান্ত রিপোর্টের লিঙ্ক দেওয়া রয়েছে। এর মধ্যেই বিভিন্ন রাজ্যের তথ্য পাওয়া যাবে। যে রাজ্য থেকে রেশন কার্ড ইস্যু করা হয়েছে সেই রাজ্যের লিঙ্কে গিয়ে সংশ্লিষ্ট রেকর্ড ও উপলব্ধ তথ্য দেখা যেতে পারে।

আরও পড়ুন : রাতের কলকাতায় অ্যাপ ক্যাব মারাত্মক অভিজ্ঞতা, ‘প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত’, আতঙ্কিত ‘বাঘিনী’ সম্পিতা

রেশন কার্ড বা ই কেওয়াইসি নিয়ে কোনও সমস্যা হলে অভিযোগ জানানোরও উপায় আছে। NFSA পোর্টালে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী PDS হেল্পলাইন নম্বরের তালিকা রয়েছে। সংশ্লিষ্ট রাজ্যের হেল্পলাইনে যোগাযোগ করে সমস্যার কথা জানানো যেতে পারে।