রাজ্যের আবেদনে সায় দিল কেন্দ্র! পুজোর আগেই আরও বাড়ল ডিজিপি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ

Published on:

Published on:

West Bengal DGP Siddh Nath Gupta job extension for six months more
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছিল। পুজোর আগেই রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল তথা ডিজিপি (West Bengal DGP) ও আইজিপি সিদ্ধনাথ গুপ্তের (Siddh Nath Gupta) চাকরির মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হল। রাজ্যের প্রস্তাবে সায় দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন থাকা ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটি।

আরও বাড়ল ডিজিপি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ | (Siddh Nath Gupta)

১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধনাথ গুপ্তকে বিধানসভা ভোটের আগে রাজ্যের ডিজি পদে বসানো হয়েছিল। গত মার্চ মাসে এই দায়িত্ব পেয়েছিলেন তিনি। চলতি বছরের ৩০ এপ্রিল তাঁর স্বাভাবিক অবসরের সময়সীমা থাকলেও সেই সময় রাজ্যে ভোট চলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তাঁর চাকরির মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়।

আরও পড়ুনঃ বছরে ১.৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, সঙ্গে সুদ! চাকরিহারা শিক্ষকদের মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সেই অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ডিজিপি সিদ্ধনাথ গুপ্তের বর্ধিত চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই কেন্দ্রের তরফে নতুন নির্দেশিকা জারি করে তাঁর চাকরির মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর কথা ঘোষণা করা হল।

কেন্দ্রের বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, জনস্বার্থের কথা বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, AIS (DCRB) বিধির ১৬(১) ধারা শিথিল করে প্রবীণ আইপিএস অফিসার সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Siddh Nath Gupta

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যের তৎকালীন ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর প্রথমে পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে অভিজ্ঞ আইপিএস অফিসার সিদ্ধনাথ গুপ্তকে রাজ্য পুলিশের পূর্ণাঙ্গ ডিজি পদে বসানো হয়। এবার তাঁরই চাকরির মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হল। ফলে ২০২৭ সালের এপ্রিল মাস অবধি এই দায়িত্ব পালন করবেন তিনি।