মাত্র ৩৫ টাকায় এক কেজি পেঁয়াজ! জেলায় জেলায় খুলল ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র

Published on:

Published on:

Fair price onion sales begin at various districts of West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক সপ্তাহে হু হু করে বেড়েছে পেঁয়াজের (Onion) দাম। পেঁয়াজ কিনতে গেলেই কার্যত পকেটে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। এই আবহে বড় স্বস্তি দিল রাজ্য সরকার (Government of West Bengal)। জেলায় জেলায় খোলা হল ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র। সেখানে মাত্র ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ পাওয়া যাচ্ছে।

জেলায় জেলায় ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র | (Onion)

উৎসবের মরশুমের আগে আমজনতাকে স্বস্তি দিতে সস্তায় পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে রাজ্যের কৃষিজ বিপণন দফতর। মহারাষ্ট্রের নাসিক থেকে ন্যাফেডের মাধ্যমে পেঁয়াজ কিনে তা নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে নানা জনবহুল জায়গায় শিবির করে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুনঃ রাজ্যের আবেদনে সায় দিল কেন্দ্র! পুজোর আগেই আরও বাড়ল ডিজিপি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ

পূর্ব বর্ধমান জেলায় যেমন ৯টি জায়গায় ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। মূলত কাটোয়া, বর্ধমান, কালনায় এই শিবির করা হচ্ছে। সেখানে মাত্র ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার বর্ধমানের কার্জন গেট এলাকায় ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলা হয়েছিল। সেখানে মোট ১৫০ কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে। দু’কেজি করে পেঁয়াজের প্যাকেট তৈরি করা হয়েছিল। একজন ক্রেতা সর্বোচ্চ দু’কেজি তথা মোট চার কেজি পেঁয়াজ কিনতে পারছেন।

এই বিষয়ে নিখিল দাস নামে এক ক্রেতা বলেন, “বাজারের পেঁয়াজের দাম শুনলেই কিনতে ভয় করে। রাজ্য সরকার ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নেওয়ায় আমাদের মতো সাধারণ মানুষের অনেকটা সুবিধা হচ্ছে।“

Onion

জানা গিয়েছে, আগামী ১৫ অক্টোবর অবধি জেলায় ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে। এই শিবিরগুলি ছাড়া সুফল বাংলা স্টলেও ন্যায্য দামে পেঁয়াজ পাওয়া যাচ্ছে।

বাঙালি রান্নাঘরের একটি অপরিহার্য উপাদান পেঁয়াজ। অনেকেই বলেন, পেঁয়াজ ছাড়া রান্নায় স্বাদ আসে না। তবে বিগত কয়েক সপ্তাহে পেঁয়াজের দাম হু হু করে বাড়ায় তা কিনতে রীতিমতো কালঘাম ছুটছিল সাধারণ মানুষের। এবার রাজ্যের তরফে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলায় তাঁদের অনেকটা সুরাহা হচ্ছে।