ট্রেনের টিকিটে লেখা GNWL, RLWL, PQWL, TQWL, কোন ওয়েটিং লিস্টে কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে থাকলে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে একই ওয়েটিং লিস্ট নম্বর থাকলেও দুজন যাত্রীর টিকিট কনফার্ম (Train Ticket) হওয়ার সম্ভাবনা এক নাও হতে পারে। এর কারণ হল ট্রেনের টিকিটে GNWL, RLWL, PQWL, TQWL এর মতো কোডগুলি আলাদা আলাদা ওয়েটিং লিস্ট এবং আলাদা কোটা ব্যবস্থার সঙ্গে যুক্ত।

কোন ওয়েটিং লিস্ট কনফার্ম (Train Ticket) হওয়ার চান্স সবথেকে বেশি?

রেল সূত্রে খবর, ওয়েটিং লিস্ট কতটা এগোবে তা নির্ভর করে টিকিট বাতিল, অব্যবহৃত কোটা ছেড়ে দেওয়া, ট্রেন, যাত্রার দিন, ক্লাস, যাত্রীদের চাহিদার মতো একাধিক বিষয়ের উপরে নির্ভর করে। কোন কোডের কোন অর্থ, কোন কোড থাকলে টিকিট কনফার্ম হওয়ার চান্স বেশি, তা জেনে নিন।

Which train ticket waiting list is easy to confirm

GNWL এর অর্থ কী: GNWL হল জেনারেল ওয়েটিং লিস্ট। এটি সাধারণ কোটার সঙ্গে যুক্ত। এতে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে সবথেকে বেশি। মূল আসন পুলের সঙ্গে যুক্ত এই ওয়েটিং লিস্ট। তাই যাত্রীদের টিকিট বাতিল হলে বা কিছু অব্যবহৃত কোটা ছেড়ে দেওয়া হলে এই ওয়েটিং লিস্ট দ্রুত এগোতে পারে। রেলের সংরক্ষণ নিয়ম অনুযায়ী, RLWL, PQWL এর আগে জেনারেল লিস্টের টিকিট কনফার্ম হয়। তবে GNWL ১০০ যে সবসময় RLWL ২ এর থেকে ভালো হবে এর কোনও মানে নেই।

আরও পড়ুন : রাতের কলকাতায় অ্যাপ ক্যাব মারাত্মক অভিজ্ঞতা, ‘প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত’, আতঙ্কিত ‘বাঘিনী’ সম্পিতা

কোন কোটার কী অর্থ: RLWL এর অর্থ রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট। কোনও যাত্রী যদি ট্রেনের মূল স্টেশনের বদলে মাঝের কোনও গুরুত্বপূর্ণ স্টেশন থেকে যাত্রা করেন তবে তার টিকিট (Train Ticket) অনেক সময় RLWL কোটায় যেতে পারে। রেলের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বা দূরবর্তী স্টেশনের জন্য আলাদা আসন কোটা থাকে। RLWL এর ক্ষেত্রে ওয়েটিং লিস্টের কনফার্মেশন মূলত নির্ভর করে সংশ্লিষ্ট কোটায় কত আসন খালি হচ্ছে এবং কতজন যাত্রী টিকিট বাতিল করছে তার উপর।

আরও পড়ুন : মণ্ডপে যাওয়ার রাস্তায় টিনের ব্যারিকেড, ১১ ঘন্টা বন্ধ অটো, শ্রীভূমির পুজো নিয়ে কী কী পরিকল্পনা?

PQWL অর্থ পুলড কোটা ওয়েটিং লিস্ট। রুটের নির্দিষ্ট কিছু মধ্যবর্তী স্টেশনের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য ব্যবহৃত এই কোটা। এই পুলে আসন সংখ্যা সীমিত। এখানে টিকিট কনফার্ম হওয়া নির্ভর করে সংশ্লিষ্ট পুলড কোটায় আসন খালি হওয়া এবং টিকিট বাতিলের উপর। একই ধরণের পরিস্থিতি বিচার করলে টিকিট কনফার্মেশনের সম্ভাবনা সবথেকে বেশি GNWL এ। এরপর রয়েছে RLWL এবং PQWL ছোট পুলড কোটার উপরে নির্ভরশীল। TQWL তৎকাল কোটা ও ক্যানসেলেশনের উপরে নির্ভরশীল। তবে RAC কিন্তু ওয়েটিং লিস্টের টিকিট নয়। এই টিকিট নিয়ে ওঠা যাবে ট্রেনে। তবে মিলবে না পুরো বার্থ।