বাংলাহান্ট ডেস্ক : আমিষ খাবারের ক্ষেত্রে চিকেনের জনপ্রিয়তা শীর্ষে। ছোট থেকে বড় মুরগির মাংস সবারই প্রিয়। কিন্তু প্রায় দিনই একই চিকেন কষা (Recipe) বা ঝোল খেতে আর কতই বা ভালো লাগে। তাই মাঝে মাঝে ভিন্ন স্বাদের রেসিপিও চেখে দেখা উচিত।
রেস্তোরাঁ স্টাইলে বানান কাঁচালঙ্কা ধনেপাতা মুরগি (Recipe)
ঝাল পছন্দ করলে বানিয়ে ফেলতে পারেন কাঁচালঙ্কা ধনেপাতা মুরগি। হাতে গোনা কয়েকটি উপকরণই লাগে, যা প্রত্যেক বাড়ির হেঁশেলেই থাকে। কীভাবে রাঁধবেন এই পদ, দেখে নিন রেসিপি-

কাঁচালঙ্কা ধনেপাতা মুরগির উপকরণ:
মুরগি
পেঁয়াজ
রসুন
আদা
টমেটো
কাঁচালঙ্কা
ধনেপাতা
টক দই
আরও পড়ুন : মণ্ডপে যাওয়ার রাস্তায় টিনের ব্যারিকেড, ১১ ঘন্টা বন্ধ অটো, শ্রীভূমির পুজো নিয়ে কী কী পরিকল্পনা?
কাঁচালঙ্কা ধনেপাতা মুরগির প্রণালী: প্রথমেই মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর মাংসে টক দই, নুন, হলুদ, আদা রসুন বাটা, সামান্য লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার মিক্সিতে ধনেপাতা, কাঁচালঙ্কা, কয়েক কোয়া রসুন আর জল দিয়ে পেস্ট করে নিন। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি (Recipe) দিয়ে ভেজে নিন। পেঁয়াজ হালকা বাদামী হলে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দিন।
আরও পড়ুন : ট্রেনের টিকিটে লেখা GNWL, RLWL, PQWL, TQWL, কোন ওয়েটিং লিস্টে কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি?
এবার একে একে দিয়ে দিন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে তেল ছাড়তে শুরু করলে কড়াইতে মাংস দিয়ে দিন। আঁচ বাড়িয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না হতে দিন। মাংস থেকে বেরোনো জলেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিন কাঁচালঙ্কা ধনেপাতার পেস্ট। সামান্য গরম জল দিয়ে মাঝারি আঁচে রান্না হতে দিন। উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন ধনেপাতা কাঁচালঙ্কা মুরগি।













