লাউয়ের খোসা দিয়ে বানান সুস্বাদু ভাজা, রইল সহজ রেসিপি

Published on:

Published on:

Recipe make bottle gourd peel fry with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: পরিচিত সবজির মধ্যে লাউ হল অন্যতম। এবার এই সবজির গুনাগুন প্রচুর। তবে অনেকেই লাউ খেতে ভালোবাসেন না। কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ এর এমন একটি রেসিপি যেটি আগেকার দিনের মা ঠাকুমারা প্রায়শই বানিয়ে নিতেন। রইল আজকে প্রতিবেদনে লাউয়ের খোসা ভাজার পদ্ধতি। দেখে নিন তার প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন লাউয়ের খোসা ভাজা (Recipe)

শরীরকে ঠান্ডা রাখতে পাশাপাশি ওজন কমাতে অনেকেই লাউ খেয়ে থাকেন। পাশাপাশি লাউ দিয়ে তৈরি করা হয় বাড়িতে কখনো তরকারি কিংবা লাউয়ের ডাল অথবা লাউ চিংড়ি। কিন্তু এই সমস্ত পদ তৈরি করার সময় আমরা লাউয়ের খোসা ফেলে দি। তবে সেই খোসা দিয়ে আপনি তৈরি করতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। দেখে নিন লাউয়ের খোসা ভাজার প্রণালী (Recipe)।

Recipe make bottle gourd peel fry with just a few ingredients

আরও পড়ুন: দুর্গাপুজোয় মেট্রো পরিষেবা কখন থেকে কখন, জেনে নিন সময়সূচি

উপকরণ:

২ কাপ লাউয়ের খোসা (ভাল করে ধুয়ে কেটে রাখা)
মাঝারি সাইজের আলু (টুকরো করা)
সর্ষের তেল
হাফ চামচ সর্ষের দানা
হাফ চামচ জিরে
১/৪ হিং
কিছুটা আদা ও কাঁচালঙ্কা মিহি করে কুচোনো
সামান্য হলুদ গুঁড়ো
হাফ চামচ ধনে গুঁড়ো
হাফ চামচ আমচুর বা চাট মশলা
নুন ও ধনেপাতা কুচি

প্রণালী: প্রথমে লাউয়ের খোসা গুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর সেগুলোকে সরু সরু করে কেটে ফেলবেন। এরপর পড়াইতে সরষের তেল গরম করে তাতে গোটা সর্ষে, জিরে, হিং পাশাপাশি কাঁচা লঙ্কা ও আদা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর তার মধ্যে টুকরো করে রাখা আলু ও লাউয়ের খোসা গুলো দিয়ে দিন। তারপর তার মধ্যে দিয়ে দিন পরিমাণ মতন হলুদ। এরপর ভালোকরে ভেজে নিন। এরপর একটু নরম হয়ে আসলে তার মধ্যে ধনে গুড়ো ও আমচুর পাউডার দিয়ে দিন। তারপর ২ মিনিট নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করুন (Recipe)।