বাংলা হান্ট ডেস্ক: মাছের রানী বলা হয় ইলিশ কে। আর ইলিশ মাছ দিয়ে নানান রকমের পথ বাড়িতে মা কাকিমারা তৈরি করে থাকেন। তবে আপনি যদি চান বাড়িতে ইলিশ মাছ আসলে একঘেয়ে পদ না খেতে। তাহলে বানিয়ে ফেলতে পারেন ওপার বাংলার বিখ্যাত এই রেসিপিটি। দেখে নিন কলকাতায় বসে কিভাবে ওপার বাংলার বরিশালের কায়দায় বানিয়ে ফেলতে পারবেন ইলিশ মাছ। সেই প্রণালী আজকের প্রতিবেদনে রইল (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বরিশালি ইলিশ (Recipe)
ইলিশ মাছ দিয়ে আপনি হয়তো ভাপা অথবা ঝোল রান্না করে থাকেন। তবে যদি চান নতুন কায়দার কোনো খাবার খেতে, তাহলে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি যেটি মূলত ওপার বাংলার বিখ্যাত একটি পদ। দেখে নিন সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন বরিশালি ইলিশ (Recipe)।

আরও পড়ুন: পনির খাচ্ছেন? ডেয়ারিতে বিরাট অভিযান, বাজেয়াপ্ত ১০ কুইন্টাল সন্দেহজনক পনির-সহ খাদ্যসামগ্রী
উপকরণ:
ইলিশ মাছ: ৬টি
কালো সর্ষে: এক টেবিল চামচ
হলুদ সর্ষে: এক টেবিল চামচ
নারকেল: বাটা ৪ টেবিল চামচ
দই: ১০০ গ্রাম
কালোজিরে: হাফ চা চামচ
কাঁচালঙ্কা: ৫টি
নুন: স্বাদ মতো
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো: হাফ চা চামচ
সর্ষের তেল: ৩ টেবিল চামচ
প্রণালী: প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর মাছের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপর ১৫ মিনিট গরম জলে সর্ষের দানা ভিজিয়ে রাখতে হবে। এবার অল্প নুন দিয়ে সেটিকে বেটে নিন। তারপর একটি পাত্রে দই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর বেটে রাখা সর্ষের মধ্যে নারকেল বাটা ও দই ভালোভাবে দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ ও কাঁচা লঙ্কা দিতে হবে। এরপর করাই গরম করে সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার ওই মিশ্রণ থেকে তেল বেরিয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতন জল দিতে হবে। তারপর নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো তার মধ্যে দিয়ে। এরপর ১০ মিনিট ধরে মাঝারি আঁচে, রান্না করতে হবে। তারপর মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি ঘন হয়ে এলে ওপর থেকে এক চামচ সরষের তেল ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর সবশেষে গরম ভাতের সাথে পরিবেশন করুন বরিশালের ইলিশ (Recipe)।













